Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে ‘অপারেশন কমল’ মুখ থুবড়ে পড়েছে, কটাক্ষ কেজরিওয়ালের

দিল্লির নির্বাচিত সরকারকে ফেলার বিজেপির চক্রান্ত ব্যর্থ হয়েছে। সোমবার গুজরাতে গিয়ে একথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Share:

নিজস্ব সংবাদদাতা, গুজরাত : দিল্লির নির্বাচিত সরকারকে ফেলার বিজেপির চক্রান্ত ব্যর্থ হয়েছে। সোমবার গুজরাতে গিয়ে একথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিনকয়েক আগেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানা দেয় সিবিআই। সেই প্রসঙ্গ তুলে কেজরিওয়াল বলেন, ‘দুর্নীতির কোনও বিষয়ে নয়, দিল্লিতে আপ সরকারকে ফেলতে অপারেশন কমল চালানো হয়েছিল। কিন্তু সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে।’

এদিন মোদির রাজ্যে গিয়ে একের পর এক বিষয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর ডেপুটি মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে সরব হন। সম্প্রতি মদের দোকান বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগে সিসোদিয়াকে দীর্ঘক্ষণ জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুর্নীতির অভিযোগ উড়িয়ে কেজরিওয়াল বলেন, ‘সিবিআই-ইডি লেলিয়ে দিল্লি সরকারকে ফেলার চক্রান্ত করেছিল বিজেপি। কিন্তু তাঁদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।’ উল্লেখ্য এদিন সিসোদিয়া অভিযোগ করেছেন যে, তাঁর কাছে বিজেপি দল (আপ) ভাঙার প্রস্তাব পাঠিয়েছিল। প্রস্তাব দেওয়া হয়েছিল যে, দল ছেড়ে বিজেপিতে যোগ দিন। সব মামলা তুলে নেওয়া হবে। দিল্লির উপমুখ্যমন্ত্রী পত্রপাঠ গেরুয়া শিবিরের সেই প্রস্তাব নাকচ করে দেন।

মহারাষ্ট্রে শিব সেনা শিবিরে ভাঙন ধরিয়ে একনাথ শিন্ডেকে শিখণ্ডী খাড়া করে সেখানে ক্ষমতা দখল করে বিজেপি। সেই একই কায়দায় দিল্লিতেও ‘অপারেশন’ করতে চেয়েছিল বিজেপি বলে অভিযোগ। কিন্তু এক্ষেত্রে সিসোদিয়া শিন্ডে হতে না চাওয়ায় পদ্মশিবিরের পরিকল্পনা ভেস্তে যায়। এদিন মদের দোকানের লাইসেন্সে দুর্নীতির অভিযোগ নিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমরা কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমাদের ৮৫০টি মদের দোকান খোলার কথা ছিল। কিন্তু কেন্দ্রের চাপে ৫০০ দোকান খুলতেই পারেনি। আমাদের অফিসাররা কেন্দ্রের নিলামে রাজি হননি। বাধ্য হয়ে আমরা পুরনো নীতিতে ফিরে যাই।’

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের