ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  একই মহিলাকে কেন্দ্র করে দুই গ্যাংস্টারের বিবাদ। আর সেই বিবাদের পরিণতি হল ভয়াবহ। মহারাষ্ট্রের নাগপুরে এক গ্যাংস্টারকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁরই বন্ধু তথা আর এক গ্যাংস্টারের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,নরেন্দ্র নগরের সুন্দরবন এলাকায়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌরব পঙ্কজ রাগড়ে, বয়স ২৭ বছর। একাধিক গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত এই ব্যক্তি প্রায় দু’সপ্তাহ আগে জামিনে জেল থেকে বেরিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতি-সহ প্রায় ন’টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ, গৌরব রাগড়ের সঙ্গে গত প্রায় দু’বছর ধরে সম্পর্ক ছিল মুম্বইয়ের রানী নামের এক মহিলার। ওই মহিলা জেলে থাকাকালীন গৌরব রামভাউ রাউত নামে আর এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাঁরা একসঙ্গে থাকতেন এবং একটি ক্লাউড কিচেনও চালু করেছিলেন বলে জানা গিয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন গৌরব রাগড়ে। বৃহস্পতিবার ওই মহিলা রাউতের বাড়িতে গেলে সেখানে বন্ধুদের সঙ্গে তাঁর সময় কাটানোর খবর পান গৌরব পঙ্কজ রাগড়ে। এরপর গৌরব রাউতের বাড়িতে গিয়ে দরজা বন্ধ দেখে পাথর ছোড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গৌরব রাগড়ের সঙ্গে গৌরব রাউত ও তাঁর সঙ্গীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে নারেন্দ্রনগরের সুন্দরবান নালার কাছে গৌরব রাগড়ে পড়ে গেলে তাঁর কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তাঁকেই একাধিকবার কোপানো হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: ‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা পুলিশকে খবর দেন। টহলরত দুই পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধাওয়া করেন। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করার পর গৌরব রাউতকে ধরে ফেলেন এক পুলিশকর্মী। তাঁর কাছ থেকে খুনে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত রাগড়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় রাউতের সহযোগী অভিষেক ওয়াসনিকের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

খেলতে খেলতে ৫০ গ্রাম ওজনের সোনার বিস্কুট গিলে নিল শিশু, তারপর যা ঘটল…

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য