বাজেটের আগে বড় ধাক্কা! মহার্ঘ্য রান্নার গ্যাস, একলাফে ৫০ টাকা বাড়ল এলপিজি-র দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজেট ঘোষণার দিনই মূল্যবৃদ্ধির খবরে ধাক্কা খেল সাধারণ মানুষ। বাজেট নিয়ে যখন মধ্যবিত্তের আশা-আকাঙ্ক্ষা তুঙ্গে ঠিক তখনই আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। পরপর দু’মাস এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল। এক ধাক্কায় ৫০ টাকা করে বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য। ফলে বাজেটের দিন থেকেই ব্যবসায়ী ও পরিষেবার ক্ষেত্রের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হল।

প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের দামের ওঠানামার ভিত্তিতে দেশে এলপিজি-সহ বিভিন্ন জ্বালানির দাম নির্ধারণ করে দিতে হয় সংস্থাগুলি। চলতি মাসেও তার ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির জেরেই মাসের দিনেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিদেশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

নতুন দাম অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে অনেক জায়গাতেই প্রায় ১৯০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। তবে স্বস্তির খবর, গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪০ টাকা ৫০ পয়সায়। কলকাতা ও মুম্বইয়ে দাম বেড়েছে ৪৯.৫ টাকা করে। কলকাতায় বর্তমানে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৪৪ টাকা ৫০ পয়সা। গত দু’মাসের হিসাব করলে দেখা যাচ্ছে, দিল্লিতে মোট ১৬০ টাকা, কলকাতায় ১৬০ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে ১৬০ টাকা ৫ পয়সা এবং চেন্নাইয়ে ১৬০ টাকা পর্যন্ত বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।

অন্যদিকে, টানা ১০ মাস ধরে অপরিবর্তিত রয়েছে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম। শেষবার এই সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে, তখন ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে কলকাতায় গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাতেই স্থির রয়েছে।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে