প্রেমে আপত্তি, আদিবাসী মেয়েদের ফুসলিয়ে বিয়ে করলেই হাত-পা কেটে ফেলার নির্দেশ মাঞ্জি সরকারের

পুলিশের কাছে তাঁরা দাবি জানিয়েছে, যদি কোনও অ-উপজাতি ছেলে কোনও আদিবাসী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ে করতে চান, তাহলে তাঁর হাত-পা কেটে ফেলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বিয়ে করলে কেটে ফেলা হবে সেই ব্যক্তির হাত-পা! সম্প্রতি মধ্যপ্রদেশের বেতুলে ‘মাঞ্জি সরকার’ প্রেমের বিয়ের বিরুদ্ধে এমনই একটি বিপজ্জনক আদেশ জারি করেছেন। পুলিশের কাছে তাঁরা দাবি জানিয়েছে, যদি কোনও অ-উপজাতি ছেলে কোনও আদিবাসী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ে করতে চান, তাহলে তাঁর হাত-পা কেটে ফেলা হবে। মাঞ্জি সরকারের এমন নির্দেশে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে চারদিকে। সম্প্রতি এই বিষয়ে মাঞ্জি সরকারের কর্মীরা একটি প্রতিবাদ সমাবেশ করেছিল। এবং এই দাবির বিষয়ে অতিরিক্ত এসপির কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন তাঁরা।

সেখানে তাঁরা দাবি করেছেন, যদি কোনও অ-উপজাতি ছেলে অর্থাৎ অন্য ধর্মের পুরুষ যদি উপজাতি সম্প্রদায়ের কোনও মেয়েকে ভালবাসার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বিবাহ করার চেষ্টা করেন, তাহলে তাঁর হাত-পা কেটে ফেলা হবে। এমন পরিস্থিতিতে সেই উপজাতি মেয়েটির জাত সনদও বাতিল করা হবে। আসলে, সম্প্রতি বেতুলে উপজাতি সম্প্রদায়ের একটি মেয়ে একটি অ-উপজাতি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। মাঞ্জি সরকারের কর্মীরা মেয়েটিকে যখন ফিরিয়ে আনতে যায়, তখন দু’পক্ষের মধ্যেই ব্যাপক বিরোধ শুরু হয়, এমনকী মারামারিও শুরু হয়। এরপর অ উপজাতি ছেলেটির পরিবার চোপনা থানায় মাঞ্জি সেনাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরেমামলা দায়েরের পর মাঞ্জি সরকারের সৈন্যরা ক্ষুব্ধ হয়ে একটি প্রতিবাদ সমাবেশ করে।

মাঞ্জি সরকারের সৈন্যরা অভিযোগ করেন, তাঁদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়টির নিরপেক্ষ তদন্ত করা উচিত।উল্লেখ্য, ‘মাঞ্জি সরকার’ হল আদিবাসীদের একটি সংগঠন। এই সরকারের নেতৃত্বাধীন কর্মীরা খাকি পোশাক পরেন। এখন আন্তঃবর্ণ বিবাহের বিরুদ্ধে তাদের অভিযোগ, অ-উপজাতি সমাজের লোকেরা উপজাতি মেয়েদের প্রলোভন দেখায়, তাদের বিয়ে করে এবং তাদের সংরক্ষণের সুযোগ নেয়।উপজাতি মেয়েদের বিয়ে করে তাঁরা সেই মেয়েদের নামে আদিবাসীদের জমি কিনে নেন। নিয়ম অনুসারে, কোনও অ-উপজাতি উপজাতির জমি কিনতে পারে না।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা