জেহাদি কার্যকলাপ, অসমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা

অসমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা। ওই মাদ্রাসাটির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আলকায়দার যোগ রয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি : উত্তরপ্রদেশের পর অসম। বিজেপি শাসিত এই রাজ্যেও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মাদ্রাসা। ওই মাদ্রাসাটির সঙ্গে জঙ্গি গোষ্ঠী আলকায়দার যোগ রয়েছে বলে অভিযোগ। আলকায়দা যোগের অভিযোগে ক’দিন আগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এদিন অসমের বোঙ্গাইগাঁও এলাকায় অবস্থিত ওই মাদ্রাসাটি ভেঙে দেওয়া হয়।

সাম্প্রতিক অতীতে উত্তরপ্রদেশে বুলডোজারের সাহায্যে দেশদ্রোহে অভিযুক্তদের বাড়ি ভেঙে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এবার মাদ্রাসা গুঁড়িয়ে দিতে বুলডোজারের দেখা মিলল অসমে। কিছুদিন আগে জঙ্গি যোগের অভিযোগে রাজ্যের মৈরাবাড়ির মরিগাঁও এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়। তার আগে একই ধরনের অভিযোগে আরও একটি মাদ্রাসা ভাঙে প্রশাসন। বোঙ্গাইগাঁওয়ের মাদ্রাসাটি ভাঙা নিয়ে এসপি স্বপ্ননীল ডেকা জানান, জঙ্গি গোষ্ঠী আলকায়দার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে খুঁজতে সম্প্রতি ওই মাদ্রাসায় তল্লাশি অভিযান চালায় গোয়ালপাড়া জেলা পুলিশ। এরপর প্রশাসনের নির্দশে মতো মাদ্রাসা ভাঙার কাজ হয়। স্বপ্ননীল বলেন, “জেলা প্রশাসনের বক্তব্য, মাদ্রাসা ভবনটি নির্মাণে ত্রুটি ছিল। ভবনটি মানুষের বসবাসের পক্ষে বিপজ্জনক। তাছাড়া পুর আইন মেনে সেটি তৈরি হয়নি। এইসব কারণেই তা ভাঙা হচ্ছে।”

উল্লেখ্য, কিছুদিন আগে অসমে বাংলাদেশি জঙ্গি ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । যার পর থেকেই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে পড়শি রাজ্যে। এখনও অবধি ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই মাদ্রাসার ইমাম ও শিক্ষক। হিমন্ত বিশ্বশর্মার দাবি, আজকের অসম জিহাদি কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সাম্প্রতিককালের পাঁচটি ঘটনায় বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের  যোগ মিলেছে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী। সন্দেহভাজন মনে হলেই পুলিশকে খবর দিতে বলেছেন তিনি। এরপর থেকে এই নিয়ে তিনটি মাদ্রাসা ভাঙা হল।

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা