মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, মৌনী অমাবস্যায় স্নান করার হুড়োহুড়িতে ১৫ জনের মৃত্যু

জানা গিয়েছে, ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়েই পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেক পুণ্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাকুম্ভে ঘটল পদপিষ্টের ঘটনা। বুধবার (২৯ জানুয়ারি) মহাকুম্ভে ‘শাহি স্নান’-এর দ্বিতীয় দিন। আর তাতেই বিপত্তি। মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী, তিন নদীর সঙ্গমস্থলে ‘শাহি স্নান’ করার হুড়োহুড়িতে মৃত্যু ১৫ জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই র‌্যাফ নামানো হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে বহু মানুষ আহত হয়েছেন। বুধবার মহাকুম্ভে দ্বিতীয় ‘শাহি স্নান’-এর উৎসব, পাশাপাশি আজ মৌনী অমাবস্যা। তাই ‘শাহি স্নান’-এর জন্যে মঙ্গলবার সকাল থেকেই লক্ষ লক্ষ পুর্ণ্যার্থী মহাকুম্ভে ভিড় জমিয়েছেন। আর তাতেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারনে শাহি স্নান স্থগিত করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে অতিরিক্ত ভিড়ের চাপে মেলা প্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে যায়। ভক্তদের জন্যে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। এদিন রাত ২টো থেকেই ভিড় বাড়তে শুরু করে। তাতেই পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর প্রশাসন সূত্রের খবর। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। চলছে উদ্ধারকাজ। ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে মেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি থেকে। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত। মহাকুম্ভে কোটি কোটি ভক্তের সমাবেশ হবে, তা জানাই কথা! উত্তরপ্রদেশের সরকারও নিরাপত্তার নিয়ে সজাগ ছিল। তারপরেও মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে।

সূত্রের খবর, বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় জমেছে প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছেন কোটি কোটি পুণ্যার্থী। পুণ্যার্থীদের মধ্যে স্নান করার হুড়োহুড়িতেই ভিড়ের মধ্যে আটকে পড়ে যান অনেকে। এরপরেই পদদলিত হয়ে আহত হন অসংখ্য পুর্ণ্যার্থী। দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলাপ্রাঙ্গণেরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এখনও পর্যন্ত ১৫ জনের পুণ্যার্থীর দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পদদলিত হওয়ার ঘটনা ও উদ্ধারকাজে নজর রেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত দুই ঘণ্টায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তিনবার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সঙ্গম এলাকা থেকে লোকজনকে বের করে আনতে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। তবে সঙ্গম তীরে এখনও প্রচুর মানুষের ভিড়। পদদলিত হওয়ার পরও মানুষ কোনওভাবে সঙ্গম উপকূলে পৌঁছনোর চেষ্টা করছে। ঋষি-সাধুরা মানুষকে সঙ্গম তীরে না যাওয়ার জন্য অনুরোধ করছেন। এর আগে গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় আগুন ছড়িয়ে পড়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি তাঁবু। সুতরাং একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে মহাকুম্ভে। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারী শাহি স্নানে প্রায় ২০ কোটি ভক্ত গঙ্গায় ডুব দিয়েছেন। আজ অর্থাৎ বুধবার মৌনী অমাবস্যায় ১০ কোটিরও বেশি ভক্তের আগমন হবে বলে আশা করা হচ্ছে।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর