অন্ধ্র থেকে মহারাষ্ট্র, রাজ্য বিধানসভা ভোটেও এনডিএ জোটের জয়জয়কার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বছর ছিল ২০২৪ সাল। কারণ, এবছরেই  লোকসভা ভোটের ছ’মাসের মধ্যে অনুষ্ঠিত হয় দেশের হাইভোল্টেজ মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশে বিধানসভা নির্বাচন।  এরমধ্যে  তিনটি রাজ্যে রাজনৈতিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে  ফেলে গেরুয়া শিবির । আর বাকি একটি রাজ্য গেছে বিরোধী ইন্ডিয়া জোটের  দখলে ।  

মহারাষ্ট্রে কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি-র (শরদ) ‘মহাবিকাশ আঘাড়ী’কে ধরাশায়ী করে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে) এবং এনসিপির (অজিত) জোট ‘মহাজুটি’। তারা জেতে  ১৩২টি আসনে ।  আবার ঝাড়খণ্ডে অঙ্ক কষে জেএমএমে ভাঙন ধরিয়ে চম্পই সোরেনকে দলে টেনে নিয়েছিল গেরুয়া শিবির। তবে কোন লাভ হয়নি। উল্টে  কংগ্রেস-আরজেডি-নকশালপন্থীদের সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাঁচীর কুর্সি পুনর্দখল করে ফের মুখ্যমন্ত্রী আসনে বসেন হেমন্ত সোরেন।  

অন্যদিকে  একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ঐতিহাসিক তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে বিজেপি। ৯০টি আসনের মধ্যে  পদ্মশিবিরের প্রাপ্ত আসন ছিল  ৪৮। আর কংগ্রেস জিতেছিল মাত্র  ৩৭টি আসনে।  পাশাপাশি অন্ধ্রের নির্বাচনে এ বার অন্যতম ‘ফ্যাক্টর’ ছিল বেকারত্ব। এই আবহে  অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনের ১৭৫টি বিধানসভায় এক দফায় ভোট হয়েছিল গত ১৩ মে। সেখানে ওয়াইএসআরসিপি-কে হারাতে বিজেপি এবং জেএনপির সঙ্গে জোট করেছিল চন্দ্রবাবুর  টিডিপি। আর তাতেই পাঁচ বছর পর আবারও অন্ধ্রপ্রদেশের কুর্সিতে ফেরা নিশ্চিত করেন  চন্দ্রবাবু নাইডু। বলা বাহুল্য, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে চন্দ্রবাবুর দলকে ফেলে সরকার গড়েছিলেন জগন্মোহন রেড্ডি  মুখ্যমন্ত্রী হন। কিন্তু পাঁচ বছরের মধ্যেই অন্ধ্রের মানুষ আবার সরকার বদলে ফেলে । এখান থেকেই স্পষ্ট যে ২০২৪ সালে লোকসভার সঙ্গে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশে বিধানসভা নির্বাচনের বদলে  গিয়েছে গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ।

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়