মহারাষ্ট্রে আরও ভয়াবহ করোনা, একদিনেই আক্রান্ত ২,৭০১ জন

শুধুমাত্র বাণিজ্যনগরী মুম্বইতে (Mumbai) নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৭৬৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাজ্যে ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ (Daily Cases) আগের দিনের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৭০১ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ১,৮৮১ জন। শুধুমাত্র বাণিজ্যনগরী মুম্বইতে (Mumbai) নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৭৬৫ জন। অ্যাকটিভ কেসের (Active Cases) সংখ্যা এক লাফে বেড়ে ১০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে ফের লকডাউনের (Lockdown) পথে হাঁটতে হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Public Health Expert)।

মারণ ভাইরাসের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মাঝেই গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে বেলাগাম হয়ে উঠেছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সোমবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৩৬ জন, তা মঙ্গলবারে ৮১ শতাংশের কাছাকাছি বেড়ে দাঁড়ায় এক হাজার ৮৮১ জনে। আগামী সপ্তাহে গ্রীষ্মের ছুটি শেষে স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। আর স্কুল (School open) খুললে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের (Maharashtra Health Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Daily Corona Bulletin) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২,৭০১ জন। তবে মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩২৭ জন। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৮০৬ জন।’

বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টে নোটিস দিল দিল্লি পুলিশ

‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য