মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস মামলায় দীর্ঘদিনের পলাতক মূল অভিযুক্ত বিজেন্দ্র গুপ্ত অবশেষে পুলিশের জালে। বিহার থেকে তাঁকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। একই অভিযানে আরও এক অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীদের দাবি, বিজেন্দ্র গুপ্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া একাধিক নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যুক্ত। মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাঁকে ধরতে বিহারের বিভিন্ন জেলায় বারবার অভিযান চালালেও এতদিন সাফল্য মেলেনি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এই মামলায় এর আগেই বিজেন্দ্র গুপ্তের স্ত্রী সুমন গুপ্ত-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছিল বিশেষ তদন্তকারী দল। তদন্তে উঠে এসেছে, প্রশ্নফাঁস চক্রের আর্থিক লেনদেন এবং অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে সুমনের জানা ছিল। দিল্লি ও পাটনায় কেনা কয়েকটি সম্পত্তির উৎসও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত ৩ জুলাই কপিল দাহিয়া, মিথুন সিং এবং সোনু সিং নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, কপিল দাহিয়া ফাঁস হওয়া প্রশ্নপত্রের ক্রেতা খুঁজতেন, মিথুন সিং প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন এবং সোনু সিং ভুয়ো পরিচয়পত্র তৈরি-সহ চক্রের বিভিন্ন কাজে সাহায্য করতেন। তাঁর কাছ থেকে একাধিক জাল পরিচয়পত্রও উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।

আরও পড়ুনঃ কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

উল্লেখ্য, গত ২৮ জুন নির্ধারিত মহারাষ্ট্র টেট পরীক্ষার আগে থানের কোঙ্গাঁও এলাকায় ফাঁস হওয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতারের পর তদন্তের সূত্রপাত। পরে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ পরীক্ষা স্থগিত করে। এই ঘটনায় প্রায় ছয় লক্ষ পরীক্ষার্থী প্রভাবিত হন। এরপরই বিশেষ তদন্তকারী দল একাধিক রাজ্যে অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করে। বিজেন্দ্র গুপ্তের গ্রেফতারের পর তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা