সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার গা জোয়ারি করেছেন, এই কথা খোদ ফাঁস করে দিয়েছেন অন্য দুই নির্বাচন কমিশনার। গতকাল, বুধবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সেই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়। যার ফলে গোটা দেশে হইচই পড়ে যায়। তারপরেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ থেকে কটাক্ষ সবটাই করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার জ্ঞানেশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করে পুলিশি পদক্ষেপের কাজ করে ফেললেন মহুয়া মৈত্র। আজ, বৃহস্পতিবার দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট থানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কালীঘাটপন্থী সাংসদ মহুয়া। তাঁর দাবি, জ্ঞানেশ কুমার সাংবিধানিক পদে থেকে নিজের দায়িত্ব পালন করছেন না। তাই তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগরের সাংসদ।

আরও পডুন: ৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

মহুয়ার আরও দাবি, পুলিশ যদি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনও এফআইআর না দায়ের করে তাহলে আইনি পথে যাবেন তিনি। অর্থাৎ আদালতে মামলা দায়ের করার হুঁশিয়ারি পরোক্ষভাবে দিয়ে রাখলেন মমতাপন্থী সাংসদ। যার ফলে বিপাকে পড়তে চলেছেন জ্ঞানেশ কুমার। এমনটাই মত রাজনৈতিক মহলের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ করতে গিয়ে বারবার অন্য দুই কমিশনারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন জ্ঞানেশ কুমার। এমনই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে গতকাল। তাতে উল্লেখ করা হয়েছে, দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে গিয়ে খোদ নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতবিরোধ। গত ১০ মাসে অন্তত ১৪ বার নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী।

অভিযোগ, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছিল। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বাদ পড়া নাম পুনরুদ্ধার এবং ভোটার তথ্যভান্ডারের নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছিলেন তাঁরা। কয়েকটি পদক্ষেপকে বেআইনি বলেও উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু। এই খবর সামনে আসতেই কার্যত বিস্ফোরণ ঘটে যায় গোটা ভারতে। তারপরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারির দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধি।

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক