স্ত্রীর গণধর্ষণের সাক্ষী ছিলেন স্বামী, ডিজেল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারল ধর্ষকরা

পুরো ঘটনাটি মৈনপুরীর বিচওয়ান থানা এলাকার ঘটনা। যেখানে কয়েকদিন আগে একটি অর্ধ-পোড়া দেহ উদ্ধার হয় একটি মাঠ থেকে। মৃতদেহটি ছিল ৪০ বছর বয়সী সাজিদের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নৃশংসতা চরম পর্যায়ে! স্বামীর চোখের সামনেই স্ত্রীকে অপহরণের পর গণধর্ষণ করেন অভিযুক্তরা। অর্থাৎ স্ত্রী কে অপহরণ এবং ধর্ষণের মামলায় একমাত্র সাক্ষী ছিলেন তাঁর স্বামী। এবার তাঁকেও জ্যান্ত জ্বালিয়ে দিল ধর্ষকরা। হ্যাঁ, সম্প্রতি উত্তরপ্রদেশের মৈনপুরী থেকে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। পরিবারের সদস্যরা পোশাক দেখে ব্যক্তিকে শনাক্ত করেছেন। ইতিমধ্যেই নিহতের বাবা অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। বর্তমানে পুলিশ ব্যক্তির অর্ধ-পোড়া দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো ঘটনাটি মৈনপুরীর বিচওয়ান থানা এলাকার ঘটনা। যেখানে কয়েকদিন আগে একটি অর্ধ-পোড়া দেহ উদ্ধার হয় একটি মাঠ থেকে। মৃতদেহটি ছিল ৪০ বছর বয়সী সাজিদের।

পরিবার সাজিদের পোশাক দেখে তাঁর মৃতদেহ শনাক্ত করেছিল। নিহতের বাবা জানান, সাজিদের স্ত্রীকে অপহরণ করে চার মাস ধরে বন্দী রাখা হয়েছে এবং তাঁকে লাগাতার গণধর্ষণ করা হয়েছে। ওই মহিলার স্বামী সাজিদ একজন সাক্ষী ছিলেন। কিন্তু মামলা আদালতে উঠতেই সাজিদকে সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছিলেন অভিযুক্তরা। কিন্তু সে রাজি হয়নি, অবশেষে তাঁকে জ্যান্ত জ্বালিয়ে পাশবিকভাবে হত্যা করল অভিযুক্তরা। নিহতের পরিবার জানিয়েছেন, সাজিদের স্ত্রীকে অপহরণ গণধর্ষণ করেছেন ওই এলাকার মাস্তান ভোলা প্রধান এবং তার ছেলেরা। এই ঘটনায় সাজিদকে আপোষের জন্য দিনের পর দিন চাপ দিচ্ছিল অভিযুক্তরা। এবং তাঁকে সাক্ষ্য দিলে মেরে ফেলা হবে, সেটাও হুমকি দেওয়া হচ্ছিল। বেশ কয়েকবার তাঁরা মারধরও করেছেন সাজিদকে। কিন্তু তাঁদের কথা না শোনার ফল হল ভয়ঙ্কর।

অবশেষে তারা সাজিদকে একটি নলকূপের কাছে নিয়ে গিয়ে ডিজেল ঢেলে জীবন্ত পুড়িয়ে দিল ধর্ষকরা। আগুন জ্বালানোর জন্য শুকনো ঘাস এবং কাঠও ব্যবহার করা হয়েছে বলে খবর। এই বিষয়ে, মৈনপুরীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, বিচ্ছুয়া থানা এলাকায় অর্ধ-পোড়া অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পাওয়ার তথ্য পাওয়া গিয়েছে। এরপর পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। প্রাথমিক তথ্যে, ওই ব্যক্তির নাম সাজিদ বলে জানা গিয়েছেতিনি গাজিয়াবাদে কাজ করতেন। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত চলছে। অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে।

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে