ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

Share:

নিজস্ব প্রতিনিধি: জট কাটিয়ে অবশেষে লেকটাউনে লিওনেল মেসির বিশাল মূর্তি নামানোর কাজ শুরু হয়েছে। সোমবার সকালে ক্রেন এনে অক্ষত অবস্থায় সেই মূর্তি নামানোর কাজ করছেন পিডব্লুউডি-র ইঞ্জিনিয়ররা। ৪৪ ফুটের মূর্তিতে যাতে কোনও আঁচ না আসে সেইদিকে কড়া নজর রাখা হয়েছে। অক্ষত অবস্থায় মূর্তি নামানোর কাজ চলছে।

সদ্য সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে কোমরের উপর বল রাখা বিকট মূর্তি ভাঙা হয়েছে। তারমধ্যেই শিরোনামে উঠে এসেছিল লেকটাউনের লিওলেন মেসির মূর্তির বিষয়। ২ সপ্তাহ আগে হাওয়াতে মূর্তিটি দুলতে দেখে আতঙ্ক সৃষ্টি হয়। মূর্তিটি ভেঙে পড়ে বড়সড় বিপদ ঘটতে পারে বলে মনে করছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পিডব্লুউডি বিশেষজ্ঞরা গিয়ে নিশ্চিত করেছিলেন যেকোনও সময় ভেঙে পড়তে পারে সেটি। নিরাপত্তার কারণেই গত ২ সপ্তাহ ধরে বন্ধ রাখা হয়েছিল, মেসির মূর্তির পিছনের রাস্তা, সামনের ফ্লাইওভার এবং সংলগ্ন মাঠ। শুধু তাই নয়, দড়ি দিয়ে বেঁধে রাখা হয় মেসির এই মূর্তি!এবার সেটি নামানোর কাজ চলছে।

এই মূর্তির সঙ্গে মেসির অনুরাগীদের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। তাই মূর্তিটিতে যাতে কোনও আঘাত বা আঁচ না লাগে, সেইদিকে নজর রাখা হয়েছে। মূর্তিটি এতটাই বড়, সেটি কোথায় রাখা হবে তা নিয়ে আলোচনা চলছে। কারণ মূর্তিটি ভার্চুয়ালি  উদ্বোধন করেছিলেন লিওনেল মেসি স্বয়ং। তাই এরসঙ্গে আলাদা অনুভূতি জড়িয়ে রয়েছে ভক্তদের। শোনা যাচ্ছে, নিচের প্ল্যাটফর্মের উচ্চতা কমিয়ে, এই মূর্তি ফের নিজের জায়গায় বসানো হতে পারে। অথবা এই মূর্তি নিয়ে চলে যাওয়া হতে পারে ইকোপার্কে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা