মণিপুরের মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: শনিবার সন্ধ্যায় ইম্ফলে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারি বাসভবনের ঢিল ছোঁড়া দুরত্বে রাজ্য সচিবালয় চত্বরে থাকা এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন।

গত এক বছরের বেশি সময় ধরে জাতি হিংসায় দীর্ণ বিজেপি শাসিত মণিপুর। কুকি বনাম মেইতে জনগোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই শতাধিকের বেশি বাসিন্দা। গৃহহারা হয়েছেন কয়েক লক্ষ মানুষ। অশান্তি বন্ধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে রাজ্যের বিজেপি সরকার। আর তাতে এতটাই ক্ষুব্ধ মণিপুরবাসী যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্যের দুটি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। ভোট মিটতে না মিটতেই নতুন করে অশান্তি শুরু হয়েছে। অসম সীমান্ত লাগোয়া জিরিবাম জেলায় মেইতে এবং হামর জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এমনকি সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে হামলাও চলেছিল।

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় রাজধানী ইম্ফলে অবস্থিত মণিপুর সচিবালয় চত্বরে থাকা এক সরকারি ভবনে আগুন লাগে। ওই ভবন থেকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের  সরকারি বাসভবনের দুরত্ব কয়েকশো মিটার। ওই ভবনে কুকি জনগোষ্ঠী পরিচালিত কুকি ইনপি নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ওই সংগঠনের পক্ষ থেকে কুকিদের জন্য স্বশাসিত পর্ষদ গঠনের দাবি তোলা হয়েছে। অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির খবর না পাওয়া গেলেও প্রচুর পরিমাণ নথিপত্র পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন