‘চরম গাফিলতি’, করমণ্ডল দুর্ঘটনা নিয়ে বিঁধলেন লালু

ট্রেন দুর্ঘটনার জন্য একটি উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি শনিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় চরম গাফিলতি ছিল বলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। ট্রেন দুর্ঘটনার জন্য একটি উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি শনিবার। প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় ওই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮০ জনের বেশি মৃত্যু হয়েছে।

গাফিলতির অভিযোগ তুলে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নাম না করে, লালুপ্রসাদ যাদব বলেন, ‘তারা যেভাবে গাফিলতি দেখিয়েছে এবং সতর্কতা অবলম্বন না করার কারণে এত বিশাল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।’ আরজেডি প্রধান আরও বলেন, ‘একটি উচ্চ-পর্যায়ের তদন্ত হওয়া উচিত এবং এর জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত … বড় ধরনের গাফিলতি ছিল। তারা রেলওয়েকে ধ্বংস করেছে।’

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় ত্রিমুখী দুর্ঘটনায় ২৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৯০০ জন। আহতদের গোপালপুর, খাঁতাপাড়া, বালাসোর, ভদ্রক ও সোরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বালেশ্বরে হাসপাতালে গিয়ে আহতদের একাংশের সঙ্গে দেখা করেন। বালেশ্বরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে বলেন, এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি হবে।

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক