পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে কলকাতার রাস্তায় বিজ্ঞাপন বসানো নিয়ে আগেই কড়া নিয়ম বেঁধে দিয়েছিল কলকাতা পুরসভা। হোর্ডিং, ব্যানার ও ওভারগেটের পাশাপাশি এবার এলইডি বিজ্ঞাপনের ক্ষেত্রেও নির্দিষ্ট হারে পুরকর দিয়ে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরসভার নতুন নিয়মে এলইডি বিজ্ঞাপনের প্রতি বর্গফুটের জন্য ৬০০ টাকা হারে কর জমা দিতে হবে। অনুমতি পাওয়ার পর সংশ্লিষ্ট এলইডি বোর্ডে পারমিশন আইডি নম্বরও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জানানো হয়েছে। পুজোর সময় শহরের বিভিন্ন প্রান্তে এলইডি বোর্ড বসিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। বিশেষ করে বড় পুজোগুলির ক্ষেত্রে এই ধরনের ডিজিটাল বিজ্ঞাপন থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করে পুজো কমিটিগুলি। দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউ সংলগ্ন দীর্ঘ এলাকায় প্রতিবছর একাধিক এলইডি বিজ্ঞাপন দেখা যায়। এবারও সেখানে বিজ্ঞাপনের বুকিং হয়েছে বলে জানা গিয়েছে। তবে নতুন করের হার নিয়ে বিজ্ঞাপন সংস্থাগুলির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হিসাব অনুযায়ী, এলইডি বোর্ডের আকার অনুযায়ী দৈনিক খরচ কয়েক হাজার থেকে কয়েক দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে। বড় আকারের জাম্বো এলইডি বসালে দৈনিক প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত পুরকর দিতে হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
শুধু এলইডি নয়, পুজোর সময় শহরের রাস্তায় হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স কিংবা অস্থায়ী গেট বসানোর ক্ষেত্রেও এবার নিয়ম মেনে আগাম অনুমতি নিতে হবে। পুরসভার বিজ্ঞাপন দফতরে ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিত আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কোনও বিজ্ঞাপন কাঠামো বসানো যাবে না। পুরসভার নির্দেশ অনুযায়ী, ৩ অক্টোবরের আগে কোনও হোর্ডিং, ফ্লেক্স বা ব্যানার বসানো যাবে না। পুজো শেষ হওয়ার পর ২৯ অক্টোবরের মধ্যে সমস্ত বিজ্ঞাপন সামগ্রী খুলে ফেলতে হবে। অস্থায়ী বাঁশের গেটের ক্ষেত্রে নির্দিষ্ট মাপ বেঁধে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত এই ধরনের গেটের সর্বোচ্চ উচ্চতা ২২ ফুট রাখা যাবে। এছাড়া, বিজ্ঞাপন এমন জায়গায় লাগাতে হবে যেন সাধারণ মানুষের কোনও অসুবিধে না হয়। অনুমোদিত প্রতিটি হোর্ডিংয়ে পুরসভার পারমিশন আইডি, সংশ্লিষ্ট পুজো কমিটির নাম এবং বিজ্ঞাপনদাতার নাম ও ফোন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। জাল অনুমতি বা নিয়মভঙ্গ রুখতে এবার আরও একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। হোর্ডিং, ব্যানার ও এলইডি বিজ্ঞাপনের জন্য দেওয়া পারমিশন আইডির সঙ্গে বিশেষ কিউআর কোড রাখা হবে। এর মাধ্যমে অনুমোদিত বিজ্ঞাপন এবং বেআইনি বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য করা সহজ হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে