ফেব্রুয়ারি’র প্রথম সপ্তাহেই ত্রিপুরা সফরে মমতা-অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায় সভা- বৈঠক করতে পারেন আগরতলা’র রবীন্দ্রভবনের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পূর্ব ভারতকে পাখির চোখ করেছে তৃণমূল। সদ্য মেঘালয় সফর করেছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। দল সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরা (TRIPURA) সফরে যাবেন তাঁরা।

সবুজ শিবির থেকে জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো বৈঠক করতে পারেন আগরতলা’র রবীন্দ্রভবনের কাছে। ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে হবে সেই বৈঠক। জনসভা হওয়ার কথাও রয়েছে। ত্রিপুরার জোড়াফুল নেতৃত্বরা আরও জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। করবেন সাংবাদিক বৈঠক। মমতা- অভিষেকের এই সফর হতে পারে ২-৩ দিনের। জানা গিয়েছে, ৬০টি আসনের মধ্যে ৬০টি আসনেই প্রার্থী দিচ্ছে তৃণমূল।

আগামী মাসের ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি- মোট দু’দফায় হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ত্রিপুরায় এবারের ভোট হবে ত্রিমূখী। একদিকে বাম-কংগ্রেস জোট। অন্যদিকে, বিজেপি। এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের বিশেষ নজর জনজাতি ভোটে। সমঝোতা করার উদ্যোগ নেওয়া হয়েছে আদিবাসী সংগঠনের সঙ্গে। অন্যদিকে, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস জোরকদমে শুরু করেছে প্রচার। রাজ্য কমিটিতে থাকা ১১১ জন বিশেষ নজর দিয়েছেন প্রচারে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে