১৪ মে পর্যন্ত জেল হেফাজতে যৌন কেলেঙ্কারিতে ধৃত দেবগৌড়ার পুত্র এইচডি রেভান্না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রেফতার হয়েছেন যৌন কেলেঙ্কারি কাণ্ডের অন্যতম হোতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বড় ছেলে এইচডি রেভান্না। গত ৪ মে প্রাক্তন  প্রধানমন্ত্রীর পদ্মনাভনগরের বাসভবন থেকে প্রথমে হোলেনাসারিপুরের বিধায়ককে আটক করে বিশেষ তদন্তকারী দল। বর্তমানে তাকে ১৪ মে পর্যন্ত থাকতে জেল হেফাজতে।

গত কয়েকদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি তথা হাসনের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে উত্তাল কর্নাটক। গত ২৮ এপ্রিল এক পরিচারিকা হোলেনাসারিপুর থানায় হাসনের সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। যদিও তার আগেই প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারির একাধিক ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই যৌন কেলেঙ্কারির তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে কর্নাটক সরকার। অবস্থা বেগতিক বুঝতে পেরে অবশ্য ২৭ এপ্রিল দেশ ছেড়ে পালিয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি।

প্রজ্জ্বল রেভান্নার পাশাপাশি তার বাবা তথা হোলেনাসারিপুরের জেডিএস বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধেও বাড়ির পরিচারিকাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। গতকাল শুক্রবার মাইশূরের কেআর নগর থানায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বড় পুত্রের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি সংক্রান্ত ভিডিয়ো টেপে থাকা এক মহিলাকে অপহরণের অভিযোগ তুলে মামলা দায়ের করেন তার ছেলে। গ্রেফতারির আশঙ্কায় বেঙ্গালুরুর সেশন কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন দেবগৌড়া পুত্র। যদিও এদিন সেই আবেদন খারিজ করে দেন বিচারক। আর আবেদন খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দিয়ে লুকিয়ে থাকা এইচডি রেভান্নাকে আটক করেন যৌন কেলেঙ্কারিকাণ্ডে গঠিত সিটের সদস্যরা।

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার