সোনিয়ার অনুরোধে সাড়া দিয়ে নৈশভোজে হাজির হলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজনৈতিক দুরত্ব বাড়লেও যে সোনিয়া গান্ধির সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কে যে চিড় ধরেনি সোমবার বেঙ্গালুরুতে মহাজোটের প্রারম্ভিক বৈঠকে ফের একবার প্রমাণ মিলল। বিজেপি বিরোধী জোটে মমতার কতটা গুরুত্ব তা বোঝা গিয়েছে তাজ ওয়েস্ট এন্ড হোটেলে সোনিয়ার দেওয়া নৈশভোজে। প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর ডান পাশেই রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আসন। শুধু তাই নয়, প্রথমে চিকি‍ৎসকদের পরামর্শ মেনে নৈশভোজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। কিন্তু সোনিয়ার অনুরোধ ফেলতে না পেরে হাজির হলেন নৈশভোজে। শুধু তাই নয়, নৈশভোজে সারাক্ষণই প্রাক্তন কংগ্রেস নেত্রীর পাশেপাশে রইলেন।

আগামী লোকসভা ভোটে বিজেপির জয়রথ রুখতে কী রণকৌশল নেওয়া হবে তা চূড়ান্ত করতে কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে বেঙ্গালুরুতে জড়ো হয়েছেন পদ্ম শিবিরি বিরোধী বিরোধী দলগুলির শীর্ষ নেতা-নেত্রীরা। শুধুমাত্র শরদ পওয়ার আসেননি। তিনি আজ মঙ্গলবার পৌঁছবেন। বাকি সব দলের নেতা নেত্রীই সোমবার বিকেলের মধ্যে পৌঁছে গিয়েছেন। আর সন্ধেয় অভিজাত হোটেলে প্রারম্ভিক বৈঠকে যেন বিরোধী শিবিরের চাঁদের হাট বসেছিল। সোনিয়া গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতীশ কুমার, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, সুপ্রিয়া সুলেরা ছিলেন।

প্রারম্ভিক বৈঠকে ঠিক হয়েছে, মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে বৈঠক। নয়া মহাজোটের নাম চূড়ান্ত করার পাশাপাশি কী-কী কর্মসূচি নেওয়া হবে, জোটের আসন রফা কীভাবে হবে তা নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হবে। সূত্রের খবর, বৈঠকের পরে মহাজোটের পক্ষ থেকে মণিপুরের জাতি হিংসা নিয়ে যৌথ বিবৃতিও প্রকাশ করা হবে।

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা