রামোজি রাওয়ের মৃত্যুতে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেশের মিডিয়া ব্যারন রামোজি রাওয়ের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুগাবসান ঘটে গিয়েছে দেশের সংবাদ ও বিনোদন জগতে। শনি সকালে প্রয়াত হয়েছেন দেশের মিডিয়া ব্যারন রামোজি রাও(Ramiji Rao)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ জুন রামোজিকে হয়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শোকবার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। এদিন সকালে মমতা তাঁর ট্যুইটে লিখেছেন, ‘মিডিয়া নেতা রামোজি রাও-এর মৃত্যুতে আমি শোকাহত। Eenadu Group, ETV Network এবং একটি বৃহৎ ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা প্রধান তিনি। তেলুগু এবং আঞ্চলিক সাংস্কৃতিক-যোগাযোগ জগতের একজন মশালবাহক ছিলেন তিনি। আমি তাকে ভালো করেই চিনতাম, এবং তার সম্পর্কে আমার ব্যক্তিগত স্মৃতি আছে। তিনি একবার আমাকে তার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলেন যেখানে আমি তার সঙ্গে দেখা করেছিলাম। আমার সঙ্গে একজন নেতাও ছিলেন। আমার এখনও সেই দিনের কথা মনে আছে বেশ ভাল ভাবেই। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’

মমতার আগেই ট্যুইট করে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি লেখেন, ‘রামোজি রাও গারুর চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগত এবং চলচ্চিত্র তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মাণদণ্ড স্থাপন করেছিলেন তিনি। ভারতের উন্নয়ন নিয়ে রামোজি রাও অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরোন করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময় আমি তাঁদের পাশে রয়েছি। ওম শান্তি।’ উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম সিনেমা সেট তথা ফিল্মসিটি তৈরি করেছিলেন রামোজি। নাম রামোজি রাও ফিল্ম সিটি, যা দেখতে নিত্যদিন হাজার হাজার পর্যটক ভিড় জমান। এর পাশাপাশি তিনি ছিলেন ‘উষাকিরণ মুভিজ’ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক। E-TV Network কার্যত তাঁরই হাতে গড়া। রামোজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। তেলুগু সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথাও উল্লেখ করেছেন অনেকে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে