মেঘালয়ে সরকার বদলের ডাক মমতার

চলতি বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পরিবর্তন করতে তৃণমূল কংগ্রেসই বিকল্প, বুধবার মেঘালয়ে দাঁড়িয়ে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন গারো পাহাড়ে (Garo Hills) জোড়াফুল শিবিরের (TMC) রাজনৈতিক সভা থেকে মেঘালয়ের (Meghalaya) সাধারণ মানুষকে এই বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল কংগ্রেসের নেত্রী। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘লড়াই করে উঠে এসেছি, ভয় দেখিয়ে লাভ নেই।’ 

বুধবার মুখ্যমন্ত্রী সভা থেকে নিজের ছাত্র জীবনের রাজনীতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমার জীবনে প্রথমে বামপন্থীদের বিরুদ্ধে লড়েছিলাম। তখন আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু কংগ্রেস আমাকে সেই সুরক্ষা দিতে পারেনি। আমার ভাই ও বোনেরা আপানারা কল্পনা করতে পারবেন না আমার উপর কীভাবে অত্যাচার করা হত।’ তিনি আরও বলেন, ‘আপনারা হয়ত জানেন না আমাকে এখনও আরও কী কী সহ্য করতে হচ্ছে। আমার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। আমার মাথা পুরো থেতলে গিয়েছিল। আমার দুই চোখের অস্ত্রোপচার হয়েছে। আমার দুই হাতে অস্ত্রোপচার হয়েছে। আমার পিঠেও অস্ত্রোপচার হয়েছে। আমারে পেটে অস্ত্রোপচার হয়েছে। আমার সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে গিয়েছে। তবুও আমি এইসব নোংরা বা দুষ্টু মানুষের কাছে মাথা নত করিনি।’

প্রসঙ্গত চলতি বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বুধবারই নির্বাচন কমিশন মেঘালয়-সহ ত্রিপুরা ও নাগাল্যান্ড বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সে রাজ্যে জনসংযোগ জোর কদমে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল সুপ্রিমোর জনসভায় সাধারণ মানুষের ভিড় ছিল উপচে পড়া। তৃণমূল নেত্রীকে দেখার আগ্রহ নিয়ে যেভাবে মানুষ ভিড় করেছেন তা আশা জাগাচ্ছে মেঘালয়ের জোড়াফুল শিবিরের নেতাদের।

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু