বীভৎস নৃশংসতা! মায়ের সামনে ৫ বছরের সন্তানের মাথা কাটল যুবক! গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগে নৃশংসতা চরমে পৌঁছে গিয়েছে। বিভৎস্য নৃশংসতা কোন পর্যায়ে পৌঁছালে মায়ের সামনে সন্তানের মাথা কেটে খুন করার মত ঘটনা ঘটাতে পারে। মায়ের চোখের সামনে ৫ বছরের সন্তানের মাথা কেটে খুন করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের ধার জেলায়। গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে অভিযুক্তের।

জানা গিয়েছে, শুক্রবার রাতে অভিযুক্ত মহেশ কালু সিং নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই ঢুকে পড়ে। তারা অভিযুক্তকে চিনতেনও না। অভিযুক্ত যুবক বাড়িতে ঢুকেই কোন কথা না বলে ধারালো অস্ত্র দিয়ে ৫ বছরের শিশুর ওপরে চড়াও হয়। একের পর এক কোপ চালাতে থাকে শিশুটির ওপর। ঘটনার সময় বাড়িতে শিশুটির মা বাড়িতচে ছিলেন। সন্তানকে বাঁচাতে গিয়ে তাঁকেও আক্রান্ত হতে হয়েছে।

মায়ের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় ৫ বছরের শিশুটি মাটিতে পড়ে রয়েছে। তার পাশেই রক্তাক্ত ধারালো অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে অভিযুক্ত মহেশ। এর পরেই তাকে ধরে গণপিটুনি দিতে শুরু করে স্থানীয়রা। খবর যায় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। তারাই আধমরা অবস্থায় অভিযুক্ত যুবককে হাসপাতালে নিয়ে গেলে , যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। শিশুটিকে খুন করার আগে একটি দোকান থেকে কিছু জিনিস চুরি করেছিলেন বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবক মহেশের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক এই ঘটনা কেন ঘটিয়েছেন? এই বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মহেশের পরিবারের সঙ্গেও কথা বলছেন পুলিশ আধিকারিকরা। ংৃত শিশুর পরিবারের সঙ্গে কোনও রকম যোগ রয়েছে কিনা অভিযুক্তের তাও জানার চেষ্টা চলছে।

গাইঘাটা ধর্ষণ ও খুন কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রহ্লাদ দাসের

পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

এমবাপে-মেসি-ইয়ামালকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন

৬৫০০mAh ব্যাটারি এবং ১৪৪Hz ডিসপ্লে! মঙ্গলে লঞ্চ হচ্ছে Infinix GT 50

নতুন লুকে হাজির Hero Karizma XMR 250, সঙ্গে থাকছে ৩০ HP ইঞ্জিন!

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

শক্তিশালী ইঞ্জিনের সাথে দুর্দান্ত ফিচার! নয়া লুক নিয়ে হাজির Yamaha MT-125

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী