আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা। পারিবারিক বিবাদের জেরে ইনফ্লুয়েন্সার স্ত্রীকে হত্যার পর আত্মঘাতী স্বামী। ঘটনাটি ঘটেছে, চেন্নাইয়ের নাঙ্গানল্লুরে। যেখানে এক ব্যক্তি পারিবারিক বিবাদের জেরে তাঁর স্ত্রীকে হত্যা করার পর নিজেকে শেষ করে দেন। মৃত মহিলা একজন সফল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ছিলেন। তাঁর শাড়ির ব্যবসা বেশ রমরমা ছিল। মৃতদের নাম ৫২ বছর বয়সী সুব্রামানিয়ান এবং তাঁর ৪২ বছর বয়সী স্ত্রী নাগালক্ষ্মী। তাঁরা দুজনেই চেন্নাইয়ের থিল্লাই গঙ্গা নগর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁদের দুই ছেলে রয়েছে। ২১ বছর বয়সী হরিশ ভরদ্বাজ, যিনি রাশিয়ায় ডাক্তারি পড়ছেন, এবং ১৮ বছর বয়সী শৈলেশ, যিনি চেন্নাইয়ে দন্তচিকিৎসার প্রথম বর্ষের ছাত্র। সুতরাং সুখের সংসার ছিল তাঁদের, কিন্তু আচমকাই কেন এমন সিদ্ধান্ত নিলেন? সূত্রের খবর,

দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে মতবিরোধ চলছিল। ঘন ঘন ঝগড়া লেগেই থাকত তাঁদের মধ্যে। তাই সুব্রামানিয়ান কিছু মাস আগে তাঁর স্ত্রীকে ছেড়ে মাদুরাইতে আত্মীয়দের বাড়িতে চলে যান। তখনই নাগালক্ষ্মী নাঙ্গানল্লুরে মহিলাদের জন্য ‘শ্রী সাই সিল্কস’ নামে একটি শাড়ির ব্যবসা শুরু করেন। ইনস্টাগ্রামের মাধ্যমে ব্যবসা শুরু করেন। সেখানেই প্রচার করেন, যার ফলে ব্যবসাটি দ্রুত প্রসার লাভ করে। ব্যবসার সাফল্যের পর তিনি চেন্নাইতে একটি বড় দোকান খোলেন। আর স্ত্রীর সাফল্যের খবর পেয়ে সুব্রামানিয়ান চেন্নাই ফিরে আসেন। তিনি তাঁর অতীতের আচরণের জন্য ক্ষমা চান স্ত্রী নাগালক্ষ্মীর কাছে, এবং আবার একসঙ্গে থাকতে শুরু করেন তাঁরা।

কিন্তু গত ২৭ এপ্রিল, সুব্রামানিয়ান তাঁর ছোট ছেলে শৈলেশকে একটি রহস্যজনক বার্তা পাঠান। বার্তাটি দেখে শৈলেশ আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসেন। সেখানে সে তাঁর মা নাগালক্ষ্মীকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখতে পান, আর অন্য একটি ঘরে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার খবর পেয়ে আদামবাক্কাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুটি মৃতদেহই হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য চেঙ্গালপাট্টু সরকারি হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা যায়, দম্পতির মধ্যে আবারও ঝামেলা শুরু হয়েছিল, তাই ধৈর্য হারিয়ে শেষমেষ সুব্রামানিয়ান তাঁর স্ত্রীকে হত্যা খুন করে আত্মহত্যা করেন। পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ