‘ভারত জোড়ো’ যাত্রা নিয়ে রাহুলকে খুনের হুমকি দেওয়া ব্যক্তি ধৃত

‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। মধ্যপ্রদেশের নাগদা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নাগদা পুলিশের তরফে ইতিমধ্যেই গ্রেফতারের বিষয়ে ইনদওরের অপরাধ দমন শাখাকে জানানো হয়েছে।

নাগদার পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার শুক্লা বলেছেন, ‘ইনদওর অপরাধ দমন শাখা আমাকে অভিযুক্তের একটি ছবি পাঠিয়েছিল। রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়ার পিছনে ওই ব্যক্তির হাত আছে বলে সন্দেহ ইনদওরের পুলিশের। ছবি দেখে, পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে নাগদা বাইপাস থেকে গ্রেফতার করে’। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের রায়বরেলীর বাসিন্দা বলে সত্যেন্দ্র কুমার জানিয়েছেন। প্রসঙ্গত, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন হুমকি দেওয়া হয়। হুমকি সম্বলিত একটি চিঠি একটি মিষ্টি দোকানের সামনে টাঙিয়ে দেওয়া হয়। চিঠিতে বলা হয়, রাহুল মধ্যপ্রদেশের ইনদওরে পা রাখলেই তাঁকে বোমা মারা হবে। হুমকি চিঠি পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। জোরদার করা হয় নিরাপত্তা। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ।

মনে করা হচ্ছে সম্প্রতি বীর সাভারকারের উপর করা রাহুলের মন্তব্যের জেরেই তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে যাত্রা চলাকালীন রাহুল সাভারকারকে ‘বিশ্বাসঘাতক’ বলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ধৃতকে জেরা করে আসল কারণ জানতে চাইছে পুলিশ।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০