পাশাপাশি ছুটছে দু’টি বাস, তার মাঝেই আটকে পড়েছে যুবক, কপাল জোরে বাঁচলেন

ঘটনাটি গত ৩ জানুয়ারি ঘটেছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এমন বিপজ্জনক পরিস্থিতিতে বাঁচে না কেউ। সেখানে এই যুবক কীভাবে বেঁচে গেলেন, সেটাই এখন সবার প্রশ্নের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত একের পর এক ভিডিও ভাইরাল হয়েই চলেছে। মজার ভিডিওর পাশাপাশি ভাইরাল হচ্ছে এক একটা রোমহর্ষক ভিডিও। সম্প্রতি এমনই একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চোখ রীতিমতো কপালে উঠেছে সবার। ভিডিওটি তামিলনাড়ুর থাঞ্জাভুরের। ভিডিও অনুযায়ী, দু’টি দ্রুতগামী বাসের মধ্যে আটকা পড়ে গিয়েছেন এক যুবক। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন যুবক। ঘটনাটি গত ৩ জানুয়ারি ঘটেছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এমন বিপজ্জনক পরিস্থিতিতে বাঁচে না কেউ। সেখানে এই যুবক কীভাবে বেঁচে গেলেন, সেটাই এখন সবার প্রশ্নের!

ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরালও হচ্ছে। যা দেখার পর মানুষজন বলছেন এরকম ভয়াবহ পরিস্থিতিতে কীভাবে বেঁচে গেল ওই যুবক? সূত্র অনুযায়ী, গত ৩ জানুয়ারি একটি প্রাইভেট বাস থামরানকোট্টাই থেকে পাট্টুকোট্টাই যাচ্ছিল। এ সময় বাসের গতি কিছুটা কমে যায় এবং ভরত নামে এক যুবক বাসে ওঠার চেষ্টা করছিলেন, তখনই একটি সরকারি বাস, উল্লখিত প্রাইভেট বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। যার জেরে ভরত দুটি বাসের মধ্যে আটকে পড়ে যায়। স্বাভাবিকভাবেই মৃত্যুকে কাছ থেকে দেখতে পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলে ভরত। এমতাবস্থায় তিনি মাটিতে পড়ে যান, এবং সামান্য আহত হন। আর অলৌকিকভাবে বেঁচে যান। প্রাইভেট বাসে লাগানো সিসিটিভিতে দুর্ঘটনাটি ধরা পড়েছে। আর এই ফুটেজটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

আসলে দু’টি বাস পাশাপাশি যাওয়াতে একটি বাস সামান্য বাঁ পাশে চেপে গিয়েছিল। তাই এ যাত্রায় প্রাণ রক্ষা পায় যুবকটির। যদি বাসটি না সরে যেত, তাহলে সে প্রাণ হারাতে পারত। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন ভরত। এদিকে, একটি প্রাইভেট বাসের গতি কমে গেলে, ভরত তাতে চড়ার জন্যে এগিয়ে যান, কিন্তু এরই মধ্যে পেছন থেকে চলে আসে আর একটি সরকারি বাস। যার জেরে ভরত সরকারি বাসের সঙ্গে ধাক্কা খায়। আর বেসরকারি বাস ও সরকারি বাসের মধ্যে খুব কম জায়গা ছিল, তাতেই ভরত মাটিতে লুটিয়ে পড়েন এবং অলৌকিকভাবে রক্ষা পান। তবে সে একটু আঘাত পেয়েছেন।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু