আজব কাণ্ড, ‘কোমা’য় থাকা রোগী দিব্যি হেঁটে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এলেন

কোমায় থাকা রোগী হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন, আর পরিবারের সঙ্গে দেখা হতেই চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজব কাণ্ড! কোমায় থাকা রোগী হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এসে চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। প্রথমত, কোমায় থাকা ব্যক্তি আচমকা জেগে উঠলেন, তারপর বেরিয়েও গেলেন! হাসপাতালের কোনও হুঁশ নেই, নাকি মোটা টাকা লুঠের জন্যেই ব্যক্তিকে কোমায় বন্দী করে রাখা হয়েছিল? ব্যক্তির পরিবারকে নাটক দেখানো হয়েছিল? দিনে দিনে অরাজকতা ছেয়ে গিয়েছে গোটা দেশ। সম্প্রতি এমন দুঃসাহসিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে। যা নিয়ে রীতিমতো হট্টগোল সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।

সূত্র অনুযায়ী, কোমায় থাকা রোগী নিজেই হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। এবং চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে বললেন, তাঁর চিকিৎসার জন্যে ইচ্ছে করেই হাসপাতাল থেকে ১ লক্ষ টাকা দাবি করা হয়েছে। ঘটনার ভিডিওটি ভাইরাল হতেই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্যে স্বাস্থ্য বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে। তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশের রতলামের মতি নগরের বাসিন্দা বান্টি নিনামা দিনদয়াল। তিনি সম্প্রতি একটি সংঘর্ষে ব্যাপক আহত হয়েছিলেন। এরপর তাঁকে প্রথমে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, পরে তাঁর অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানেই ব্যক্তিকে কোমায় চলে গিয়েছে বলে দাবি করে চিকিৎসকরা। কিন্তু স্যালাইন মুখে নিয়ে হাসপাতাল থেকে ব্যক্তি বেরিয়ে আসতেই তাজ্জব হয়ে যান বান্টির পরিবারের লোকজন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অর্ধেক পোশাক, কোমলরে কোলোস্টোমি ব্যাগ এবং নাকে নল নিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন বান্টি। তিনি অভিযোগ করেন, আদতে তাঁর কিছুই হয়নি। অথচ চিকিৎসকরা তাঁকে কোমায় চলে গিয়েছে বলে ১ লক্ষ টাকা দাবি করেছেন। ইতিমধ্যেই বান্টির স্ত্রী হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এবং মোটা টাকা লুঠের জন্যেই মিথ্যে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি জানিয়েছেন, ‘আমাদের বলা হয়েছিল যে আমার স্বামী কোমায় আছেন। হাসপাতাল বলল ১ লাখ টাকা লাগবে। তাঁকে ভর্তি করানোর ১২ ঘন্টার মধ্যেই ৪০,০০০ টাকা খরচ হয়ে গিয়েছিল। যখন আমি আরও টাকার ব্যবস্থা করতে গেলাম এবং ফিরে এলাম, তখন দেখলাম আমার স্বামী নিজেই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন এবং রেগে আছেন।’ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগগুলি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। হাসপাতালের বিবৃতি অনুসারে, রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং মোট বিল ছিল মাত্র ৮,০০০ টাকা। টাকা দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন সরকার।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি