মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদির নিরাপত্তায় বড়সড় গলদ।   মুম্বই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের স্থান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। অন্য আরেক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রধানমন্ত্রীর দফতর (PMO)-এর ভুয়ো পরিচয়পত্র। এই ঘটনার পর ফের একাবার প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদির নির্ধারিত অনুষ্ঠানের আগে ঘটনাটি সামনে আসে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরে আসার পর সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনের কাছে বন্দুক থাকায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।  পুলিশ জানিয়েছে যে, বিকেসি-তে নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানস্থলে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তি এবং তার দেহরক্ষীকে আটক করে, যার কাছে একটি বন্দুক পাওয়া যায়। পুলিশ আরও জানিয়েছে  রোহান পারেখের (২৪)  কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি জাল পরিচয়পত্র ছিল।

আরও পড়ুন: ‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের    

প্রধানমন্ত্রীর মতো হাই-প্রোফাইল ব্যক্তির অনুষ্ঠানের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। তাঁদের কাছে অস্ত্র কীভাবে এল এবং ভুয়ো PMO পরিচয়পত্রের সঙ্গে তাঁদের কোনও বড় চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের