‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা সফরে যাওয়ার বার্তা আগেই দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) শ্রীরামপুরে রাজনৈতিক কর্মসূচি করার ইচ্ছার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার আগেই মমতা অনুগামী তৃণমূল নেতা তথা রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে হানা দিল পুলিশ। তৃণমূল নেতার পুত্রের খোঁজে গিয়ে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান জানান তাঁর ছেলে বাড়িতে নেই। তখনই পুলিশ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’। অর্থাৎ তারা প্রতিদিন ওই বাড়িতে যাবে এবং সকলের বাঁচা কঠিন হয়ে উঠবে। পুলিশের বিরুদ্ধে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উল্লেখ্য,  রাজনৈতিক কর্মসূচির অনুমতি না পাওয়ার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। কালীঘাটপন্থী তৃণমূলের অভিযোগ, মমতার কর্মসূচির আগে তাঁর অনুগামী এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে। যদিও পুলিশের দাবি, গ্রেফতার ও তল্লাশির সঙ্গে রাজনৈতিক কর্মসূচির কোনও যোগ নেই। নির্দিষ্ট অভিযোগ এবং আদালতের নির্দেশের ভিত্তিতেই আইনানুগ পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 

আরও পড়ুন: বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

এর মধ্যেই হুগলি থেকে কালীঘাট তৃণমূলের বেশ কয়েক জন কর্মীকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়। রিষড়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদের বাড়ির সামনেও অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তাঁর চার অনুগামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তারপর আজ মঙ্গলবার আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাহিদের বাড়িতে হাজির হয় পুলিশ। জাহিদ এবং তাঁর পুত্র শাহিদের খোঁজ নেওয়া হয়। বাড়িতে জাহিদ কিংবা তাঁর ছেলে শাহিদ কেউই ছিলেন না বলে পরিবারের তরফে জানানো হয়। এরপরও পুলিশকর্মীদের বাড়ির সামনে ডাকাডাকি করতে দেখা যায়। পুলিশ জাহিদের ছেলেকে থানায় গিয়ে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তখনই অভিযানের সময় এক পুলিশ আধিকারিকের বক্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তাঁকে বলতে শোনা যায়, ‘হর দিন আয়েগা। জিনা হারাম হো জায়েগা। নীন্দ ভি হারাম হো জায়েগা।’ পুলিশ সূত্রের খবর, জাহিদের ছেলের বিরুদ্ধে আদালতে মামলা চলছে এবং তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্ট কার্যকর করতেই পুলিশ তাঁকে আটক করতে গিয়েছিল।
 

 

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ