অমিত শাহের সঙ্গে বৈঠক শেষেই পদত্যাগের ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

এছাড়াও বেশকিছুদিন ধরেই দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন বীরেন। মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন এন বীরেন সিংহ। তিনি জানিয়েছেন, রবিবার ইম্ফলে ফিরে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, ‘এতদিন পর্যন্ত মণিপুরের জনগণের সেবা করা আমার কাছে সম্মানের বিষয়। মণিপুরবাসীর স্বার্থরক্ষার জন্য সময়োপযোগী পদক্ষেপ নেওয়া, নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমি কৃতজ্ঞ।’

মণিপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে বীরেন সিংহের পদত্যাগের ঘটনা ঘটল। শনিবার সন্ধ্যায় ৪৬ জন ক্ষমতাসীন এনডিএ বিধায়কের মধ্যে মাত্র ২০ জন এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন, তার পরেই পরিস্থিতি আরও খারাপ হয়, যা দলের মধ্যে সিংহের সমর্থন নিয়ে প্রশ্ন তোলে। এছাড়াও বেশকিছুদিন ধরেই দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন বীরেন। মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস। এমনকী বীরেনের নেতৃত্ব নিয়ে মণিপুর রাজ্যের কয়েকজন বিজেপি বিধায়ক অসন্তুষ্ট ছিলেন। সুতরাং ভোট হলে বীরেন সরকারের পতন নিশ্চিত ছিল। তাই এমন পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনও গতি ছিল না। এই আবহেই রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে নয়াদিল্লিতে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। বৈঠক শেষেই বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত পাত্র এবং বেশ কয়েকজন প্রতিমন্ত্রীর সঙ্গে, বীরেন সিংহ রাজভবনে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এবং ইম্ফলে ফিরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত দেড় বছরের বেশি সময় ধরে অশান্ত মণিপুর। ২০২৩ সালের মে মাস থেকে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। মাঝে কিছুদিন সংঘর্ষ থেমে থাকলেও গত বছরের সেপ্টেম্বরে আবারও নতুন করে সংঘর্ষ বাধে মেইতি ও কুকির মধ্যে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে প্রায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। আর মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী, বারবারই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে মণিপুরবাসীর কাছেও প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন বীরেন। কিন্তু এবার পদত্যাগের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী।

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা