অগ্নিগর্ভ মণিপুরকে ‘অশান্ত ক্ষেত্র’ হিসাবে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: দুই মেইতেই পড়ুয়ার মৃত্যু ঘিরে ফের অগ্নিগর্ভ মণিপুর। বুধবার রাজধানী ইম্ফল, বিষ্ণুপুর-সহ একাধিক এলাকায় পুলিশের সঙ্গে সংগর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ফাটাতে হয় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। সংগর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। সংঘর্ষ ও বিক্ষোভ যেভাবে ছড়াচ্ছে তাতে প্রমাদ গুনছে বিজেপি শাসিত রাজ্য সরকার। বিক্ষোভ দমাতে তাই তড়িঘড়ি ১৯ থানা এলাকাবাদে গোটা রাজ্যকেই ‘অশান্ত ক্ষেত্র’ হিসাবে ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ ১০০ দিন বন্ধ থাকার পরে গত ২৩ সেপ্টেম্বর রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পরেই সমাজমাধ্যমে নিখোঁজ দুই মেইতেই পড়ুয়ার মৃতদেহ পড়ে থাকা নিয়ে একাধিক ছবি ভাইরাল হয়। রাজ্যে জাতি হিংসা শুরুর পরে গত ৮ জুলাই থেকে ওই দুই পড়ুয়া নিখোঁজ ছিল। সমাজমাধ্যমে দুই পড়ুয়ার মরদেহের ছবি ভাইরাল হওয়ার পরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য।

মঙ্গলবার দুই পড়ুয়ার নৃশংস খুনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান মেইতেইরা। সেই বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে রাজধানী ইম্ফল-সহ একাধিক এলাকা। বিক্ষোভ প্রশমনে দুই পড়ুয়ার মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। যদিও তাতে লাভ হয়নি। বিক্ষোভ থামানো যায়নি। ফলে মঙ্গলবার রাত থেকেই ফের ৫ দিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন সকাল থেকেই ফের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইম্ফল-সহ বিস্তীর্ণ এলাকা।

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

মিষ্টি-টক স্বাদের বাঙালি রান্না! নিরামিষের দিন বানিয়ে নিন সুস্বাদু ডাঁটা বেগুনের ডালনা

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু