সিবিআইয়ের পরে এবার সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি

ত মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে সিসোদিয়াকে কয়েক ঘন্টা জেরা করেছিলেন ইডির আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সিবিআইয়ের পরে এবার আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে শ্যেন অ্যারেস্ট করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল শুক্রবারই সিবিআইয়ের বিশেষ আদালতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি রয়েছে। আর সেই শুনানির কয়েক ঘন্টা আগে ইডির গ্রেফতারির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে আম আদমি পার্টি নেতৃত্ব।

গত ২৬ ফেব্রুয়ারি দিল্লি আবগারি নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। সাতদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকার পরে বর্তমানে তিহাড় জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে সিসোদিয়াকে কয়েক ঘন্টা জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। আর তার পরেই জল্পনা ছড়ায়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জল্পনাই সত্যি হলো।

অন্যদিকে, আগামিকাল শুক্রবারই দিল্লির বিশেষ সিবিআই আদালতে সিসোদিয়ার জামিনের আর্জির শুনানি রয়েছে। ওই মামলায় জামিন পেলেও কোনও লাভ হবে না অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বস্ত সঙ্গীর। কেননা, সেক্ষেত্রে ইডি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে নেবে। আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে সিসোদিয়ার মুক্তি আটকাতেই তড়িঘড়ি গ্রেফতারের পথে হেঁটেছে ইডি।

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা