তিহাড় জেলে গিয়ে আজ মণীশ সিসোদিয়াকে জেরা করবে ইডি

তবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে শ্যেন অ্যারেস্ট করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ইডির শীর্ষ আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আজ মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে জেরা করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মূলত আবগারি নীতি ঘোষণার জন্য যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে আম আদমি পার্টির শীর্ষ নেতার বিরুদ্ধে সে বিষয়েই জেরা করতে চাইছেন ইডি আধিকারিকরা। অবৈধভাবে পাওয়া অর্থ কোথায় পাচার হয়েছে তা জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।তবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে শ্যেন অ্যারেস্ট করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি ইডির শীর্ষ আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় গত রবিবার রাতে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। সাত দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেপাজতে থাকার পরে গতকাল সোমবারই রাউস হাউজ আদালত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই নির্দেশের পরেই সিসোদিয়াকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে।

আর তার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির শাসকদলের দ্বিতীয় শীর্ষ নেতাকে জেলে গিয়ে জেরার সিদ্ধান্ত নিয়েছেন ইডির আধিকারিক। এর আগেও একাধিকবার সিসোদিয়াকে জেরা করেছেন তারা। কিন্তু নতুন করে কেন জেরা করার প্রয়োজন হয়ে পড়ল তা নিয়ে কিছু বলতে রাজি হননি ইডির আধিকারিকরা।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান