২২ নভেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল মণীশ সিসোদিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি নীতি মামলায় বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। বৃহস্পতিবার ২২ নভেম্বর পর্যন্ত তাঁর হেফাজতের মেয়াদ বাড়িয়েছে দিল্লির একটি আদালত।  

মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিসৌদিয়ার জামিনের বিষয়ে রায়দান স্থগিত রাখে।  বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চে মণীশের জামিনের আবেদনের মামলাটি ওঠে। সিসৌদিয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে অভিযোগ করেন, এক বছর ধরে তদন্ত করার পরও ইডি কিছু তথ্যপ্রমাণের উপর নির্ভর করে সিসোদিয়াকে বন্দি করে রেখেছে। ঘুষ দেওয়ার অভিযোগ আনা হলেও সেই টাকার সঙ্গে কী ভাবে তিনি বা তাঁর পরিবার জড়িত তার কোনও হদিস পাচ্ছেন না তদন্তকারীরা। সব পক্ষের যুক্তি শোনার পর রায় স্থগিত রাখে শীর্ষ আদালত।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ২৬ ফেব্রুয়ারি সিবিআই-এর হাতে গ্রেফতার হয় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ৯ মার্চ তিহার জেলে জিজ্ঞাসাবাদের পর আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি।  সিসোদিয়া ২৮ ফেব্রুয়ারি দিল্লি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ নভেম্বর নতুন আবগারি নীতি কার্যকর করে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। এরপরেই দুর্নীতির অভিযোগ ওঠায় ২০২২ সালে সেপ্টেম্বরে তা বাতিল করে দেওয়া হয়। নতুন নীতির অধীনে, তদন্তকারী সংস্থার মতে, আর্থিক বিবেচনার জন্য পাইকারিদের লাভের পরিমাণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। তদন্ত সংস্থাগুলি অভিযোগ করেছে যে নতুন নীতির ফলে কার্টেলাইজেশন হয়েছে।  এবং যারা আবগারি লাইসেন্সের জন্য অযোগ্য তাদের আর্থিক সুবিধার জন্য সুবিধা দেওয়া হয়েছিল। 

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি