‘বন্ধু ও পথ প্রদর্শককে হারালাম’, মনমোহনের প্রয়াণে শোকবিহ্বল সোনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অত্মরাত্মার ডাক’ শুনে ২০০৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার সুবর্ণ সুযোগ হেলায় ফিরিয়ে দিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। উল্টে গোটা দেশকে বিস্মিত করে দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিংহের মতো একজন রাজনৈতিক আনকোরাকে বেছে নিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আর কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল হয়ে পড়েছেন সোনিয়া। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘মনমোহন সিংহ-জির মৃত্যুতে একজন বন্ধু-পথপ্রদর্শক ও দিক নির্দেশককে হারালাম। তাঁর মৃত্যু আমার কাছে ব্যক্তিগতভাবে অপূরণীয় ক্ষতি।’

ভিডিও বার্তায় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেছেন, ‘প্রয়াত মনমোহন সিংহ ছিলেন একজন জ্ঞানী, বিনয়ী মানুষ। তাঁর অগাধ পাণ্ডিত্য শুধু এই দেশেই নয়, বিদেশেও স্বীকৃতি লাভ করেছে। দেশের মানুষ ওঁকে ওঁর ভাল হৃদয় আর বিচক্ষণতার জন্য ভালবাসতেন। ওঁর পরামর্শ, বুদ্ধিমান পরামর্শ আমাদের দেশের রাজনীতির আঙ্গিনাকে শক্তিশালী করেছিল।’

জীবনে যখন যে দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব পালনে যে মনমোহন সিংহ ১০০ শতাংশ উজাড় করে দিতেন তা উল্লেখ করে সোনিয়া বলেন, ‘জীবনে যত উঁচু পদ পেয়েছেন, সব পদেই সফলতার সঙ্গে দায়িত্ব সামলেছেন। দেশকে গৌরবাম্বিত করেছেন। নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তা উল্লেখ করে সোনিয়া বলেছেন, ‘প্রিয় মনমোহন সিংহ-জি আমার কাছে বন্ধু, পরামর্শক ও পথ প্রদর্শক ছিলেন। তাঁর মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। উনি বিনয়ী ছিলেন। অসম্ভব ভাল মানুষ ছিলেন। সেই সঙ্গে দৃড়চেতাও ছিলেন। নিজের সিদ্ধান্ত থেকে পিছু হঠতেন না।’ দেশবাসী যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিরকাল স্মরণে রাখবে, তাও জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ