মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ধানবাদ থেকে গ্রেফতার হলেন মাওবাদীদের প্রবীণ নেতা মিসির বেসরা। মঙ্গলবার (২৮ জুলাই) বারওয়াড্ডা থানার মানিয়াডিহি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। একই অভিযানে আরও দুই মাওবাদী নেতাকেও গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, মিসির বেসরার বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার হারলডিহি গ্রামে। ঝাড়খণ্ড পুলিশের দাবি, তিনি মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য এবং দীর্ঘদিন ধরে সংগঠনের অন্যতম প্রধান কৌশলবিদ ও অপারেশনাল কম্যান্ডার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সংগঠনের মধ্যে তিনি ‘ভাস্কর’ ও ‘সাগর’ নামেও পরিচিত ছিলেন। ৬৬ বছর বয়সী এই নেতার মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি টাকা। 

আরও পড়ুন: জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’দশক ধরে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন মিসির। এর আগে ২০০৭ সালে তাকে গ্রেফতার করা হলেও ২০০৯ সালে বিহারের লখিসরাই আদালতে হাজিরার সময় মাওবাদীদের হামলার সুযোগে তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। এরপর থেকেই তিনি ফের গা-ঢাকা দেন। মিসির দীর্ঘ সময় ধরে দেশের অন্যতম শেষ প্রধান সক্রিয় মাওবাদী নেতা হিসেবে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলায় অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ১৫৪টির বেশি মামলা রয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) দ্বারা তদন্ত করা হচ্ছে এমন তিনটি মামলাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক