জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়ার পর ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। মঙ্গলবারের (২৮ জুলাই) ভয়াবহ সেই ভূমিকম্পে একটি শপিং মল আংশিকভাবে ধসে পড়ায় বহু মানুষ আটকে পড়েছেন । এছাড়া একটি কাগজের কারখানায় কর্মরত বেশ কয়েকজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বুধবার (২৯ জুলাই) জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় কুমামতো প্রিফেকচারে  আঘাত হানা ভূমিকম্পে প্রায় ১৩ জনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪ টে ২৭ মিনিটে জাপানের দক্ষিণ-পশ্চিম দ্বীপ কিউশুর কুমামোটো প্রিফেকচারে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে, ভুমিকম্পে পরে ওই এলাকায় ছয়টি আফটারশক অনুভূত হয়। সুনামির সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের পর বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো জেলা। জাপানে উদ্ধার অভিযানে ৩ হাজার ৬০০ জন সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘ধ্বংস্তূপের তলায় আটকা পড়া  ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে, কারণ এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। আটকা পড়া লোকজনকে উদ্ধারে আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করবো।  এর আগে, চলতি বছরের এপ্রিলে, দুই দিনের ব্যবধানে ৬.৫ এবং ৭.৩ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। তাতে ২৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।  

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক