রাজধানী দিল্লিতে বায়ুদূষণের সামান্য উন্নতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে মঙ্গলবার সকালে বায়ুদূষণ আগের চেয়ে সামান্য কমেছে। বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) একাধিক জায়গায় ৪০০-র নিচে নেমেছে। যদিও পরিবেশবিদরা মনে করছেন, দূষণ রোধে যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে তার ফলেই পরিস্থিতির সামান্য উন্নতি ঘটেছে। বিধি-নিষেধ আপাতত প্রত্যাহার না করার জন্য দিল্লি ও কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁরা।

গত বৃহস্পতিবার থেকেই রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার নিয়েছিল। আর কে পুরম, মোতিবাগ-সহ একাধিক স্থানে একিউআই সাড়ে চারশোর মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় ১০ নভেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়গুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। সেই সঙ্গে ডিজেল চালিত চার চাকার গাড়ি ও পণ্যবাহী লরি চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ফের জোড়-বিজোড় নিয়ম চালু করা হবে। অর্থা‍ৎ একদিন জোড় সংখ্যার এবং পরের দিন বিজোড় সংখ্যার গাড়ি চলবে।

এদিন সকালে রাজধানীতে একিউআই চারশোর নিচে নেমেছে। গড়ে একিউআই দাঁড়িয়েছে ৩৮১। পরিবেশবিদদের মতে, বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহের গণ্ডির নিচে নামলেও এখনও অত্যন্ত খারাপ পরিস্থিতি রয়েছে। তবে রাজধানী দিল্লিতে বায়ুদূষণের সামান্য উন্নতি হলেও সংলগ্ন এলাকায় দূষণ ভয়াবহ পর্যায়েই রয়েছে। গ্রেটার নয়ডায় একিউআই দাঁড়িয়েছে ৪৩৯ মাত্রায়।

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীকে কুকথা বলা নয়ডার নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা নয়, জানাল দিল্লি পুলিশ

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ