দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুই মামলায় জামিন পেলেন প্রাক্তন ইসকন সন্ন্যাসী তথা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু। রবিবার (২ অগস্ট) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের ডিভিশন বেঞ্চ দুই মামলায় চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেছেন। তবে জামিন পেলেও আপাতত জেল মুক্তি ঘটছে না সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের। কেননা একাধিক মামলায় জামিন মেলেনি তাঁর।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশজুড়ে শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের মদতে দেশজুড়ে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা চালায় জামায়াতে ইসলামী-বিএনপি সহ কট্টর মৌলবাদী দলের সদস্যরা। ওই হামলার বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাক্তন ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক্ষ ধামের প্রধান চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর নেতৃত্বেই রাজপথে নামেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

হিন্দুদের ওই দুঃসাহস মেনে নিতে পারেনি তারেক রহমানের দল তথা কট্টর হিন্দু বিদ্বেষী হিসেবে পরিচিত বিএনপি। ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন চট্টগ্রামের বিএনপি নেতা ফিরোজ খান। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম আদালত চত্বর। সংঘর্ষে খুন হন আইনজীবী তথা জামায়াতে ইসলামীর সদস্য সাইফুল ইসলাম। ওই মামলাতেও চিন্ময় প্রভুর নাম জড়ানো হয়। হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা হয়। জেলেই ঠাঁই হয় চিন্ময় প্রভুর।

এদিন দুই মামলায় জামিনের পর চিন্ময় প্রভূর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রাক্তন ইসকন সন্ন্যাসীর বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত হয়েছে। অপর চার মামলার মধ্যে দুটিতে জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বাকি দুই মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য ১৬ অগস্ট ধার্য রয়েছে।’

 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের