কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অ্যাথলেটিক্স গেমসের ইতিহাসে কমনওয়েলথ ২০২৬ এক ইতিহাস সৃষ্টি করেছে। এবারের কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের সংখ্য়াটা অন্যবারের তুলনায় বেশি। বিশেষ করে বক্সিং বিভাগে অন্য দেশের প্রতিযোগিদের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রীতি, অরুন্ধতী, অঙ্কুশরা। গতকাল, রবিবার স্কটল্য়ান্ডের গ্লাসগো-তে শেষ হয়েছে কমনওয়েলথ গেমস ২০২৬। ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিট নাগাদ সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই প্রতিযোগিতাটি। এবারের কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট ৩৯টি পদক। যার মধ্যে সোনা ১৩টি, রুপো ১৭টি ও ব্রোঞ্জ ৯টি। সোনার বেশিরভাগটাই এসেছে বক্সিং থেকে।

আরও পডুন: ২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারত বক্সিংয়ে এই প্রথম সাতটি সোনা জিতেছে। সঙ্গে তিনটি রুপোর পদকও এসেছে ওই বিভাগে। অন্যদিকে, ভারোত্তোলনে টানা তিনটি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন মীরাবাঈ চানু। তিনি ছাড়াও ভারতের আরও সাতজন ভারোত্তোলক পদক জয় করেন। ফলে এই খেলায় ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ায় ১টি সোনা, ৬টি রুপো ও ১টি ব্রোঞ্জে। একই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে দৌড়ে দুটি পদক একই টুর্নামেন্টে জেতার রেকর্ড গড়েছেন গুলবীর সিংহ।

এক নজরে দেখে নেওয়া যাক কারা কোন বিভাগে কী পদক পেয়েছেন

ঝন্ডু কুমার – পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং – ব্রোঞ্জ

ঋষিকান্ত সিংহ – পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন – রুপো

মীরাবাঈ চানু – মহিলাদের ৪৮ কেজি ভারোত্তোলন – সোনা

মুথুপান্ডি রাজা – পুরুষদের ৬৫ কেজি ভারোত্তোলন – রুপো

জ্ঞানেশ্বরী যাদব – মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন – রুপো

বিন্দ্যারানি দেবী – মহিলাদের ৫৮ কেজি ভারোত্তোলন – ব্রোঞ্জ

শর্মিলা ধনকার – মহিলাদের শট পুট F57 প্যারা অ্যাথলেটিক্স – সোনা

সর্বেশ কুশারে – পুরুষদের হাই জাম্প অ্যাথলেটিক্স – রুপো

শিল্পা কে শাইলা – মহিলাদের শট পুট F57 প্যারা অ্যাথলেটিক্স – ব্রোঞ্জ

ভাল্লুরি অজয় বাবু – পুরুষদের ৭৯ কেজি ভারোত্তোলন – রুপো

হরজিন্দর কাউর- মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলন – রুপো

গুলবীর সিংহ – পুরুষদের ১০,০০০ মিটার অ্যাথলেটিক্স – রুপো

মুরালি শ্রীশঙ্কর – পুরুষদের লং জাম্প অ্যাথলেটিক্স – রুপো

দিলীপ গাভিট – পুরুষদের ১০০ মিটার T47 প্যারা অ্যাথলেটিক্স – সোনা

মোহাম্মদ বাসিল – পুরুষদের ১০০ মিটার T47 প্যারা অ্যাথলেটিক্স – রুপো

লাভপ্রীত সিং – পুরুষদের +১১০ কেজি ভারোত্তোলন – রুপো

সীমা কালিরমনা – মহিলাদের ডিসকাস থ্রো অ্যাথলেটিক্স – ব্রোঞ্জ

অস্মিতা দে – মহিলাদের -৪৮ কেজি জুডো – সোনা

হর্ষ সিংহ – পুরুষদের -৬০ কেজি জুডো – সোনা

যামিনী মৌর্য – মহিলাদের -৫৭ কেজি জুডো – রুপো

তেজস্বীন শঙ্কর – পুরুষদের ডেকাথলন অ্যাথলেটিক্স – ব্রোঞ্জ

যশবীর সিংহ – পুরুষদের জ্যাভলিন থ্রো অ্যাথলেটিক্স – ব্রোঞ্জ

নীরজ চোপড়া – পুরুষদের জ্যাভলিন থ্রো অ্যাথলেটিক্স – রুপো

প্রীতি পাওয়ার – মহিলাদের ৫৪ কেজি বক্সিং – সোনা

প্রবীণ চিত্রভেল – পুরুষদের ট্রিপল জাম্প অ্যাথলেটিক্স – রুপো

সেলভা প্রভু – পুরুষদের ট্রিপল জাম্প অ্যাথলেটিক্স – ব্রোঞ্জ

জ্যাসমিন ল্যাম্বোরিয়া – মহিলাদের ৫৭ কেজি বক্সিং – সোনা

জাদুমণি সিং – পুরুষদের ৫৫ কেজি বক্সিং – রুপো

শুভম জুয়াল – পুরুষদের শট পুট F57 – প্যারা অ্যাথলেটিকস- রুপো

সোমান রানা – পুরুষদের শট পুট F57 – প্যারা অ্যাথলেটিকস- সোনা

উন্নতি শর্মা – মহিলাদের -৬৩ কেজি জুডো – ব্রোঞ্জ

সাক্ষী চৌধুরী – মহিলাদের ৫১ কেজি বক্সিং – সোনা

প্রিয়া ঘংঘাস – মহিলাদের ৬০ কেজি বক্সিং – সোনা

অরুন্ধতী চৌধুরী – মহিলাদের ৭০ কেজি বক্সিং – সোনা

লাভলিনা বোরগোহাইন – মহিলাদের ৭৫ কেজি বক্সিং – রুপো

সচিন সিওয়াচ – পুরুষদের ৬০ কেজি বক্সিং – সোনা

অঙ্কুশ পাঙ্ঘাল – পুরুষদের ৮০ কেজি বক্সিং – সোনা

নরেন্দ্র বেরওয়াল – পুরুষদের +৯০ কেজি বক্সিং – রুপো

গুলবীর সিংহ – পুরুষদের ৫০০০ মিটার অ্যাথলেটিকস – ব্রোঞ্জ

 

গ্লাসগোতে সমাপ্তি অনুষ্ঠাম জমকালো হয়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন অলিম্পিকে স্বর্ণ পদকজয়ী নীরজ চোপড়া। ছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা এবং গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভিও। তাঁদের হাতেই কমনওয়েলথ গেমসের পতাকা তুলে দেওয়া হয়। কারণ ২০৩০ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ভারতের গুজরাতের আমেদাবাদে। ভারতের অনুষ্ঠানে ছিল মোট তিনটি পর্ব। প্রথম পর্বে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপন করা হয়। অভিনেত্রী মানুষী চিল্লারের সঙ্গে ভারতের নানা ভাষা, সংস্কৃতি ও শিল্পকলার বৈচিত্র্য তুলে ধরেন শতাধিক নৃত্যশিল্পী। দেখানো হয় আমেদাবাদকে নিয়ে একটি তথ্যচিত্রও।

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর