চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিরাটে বাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত ৫ শিশু-সহ ৬

নিজস্ব প্রতিনিধি, মিরাট : উত্তরপ্রদেশের মিরাটে এক বাড়িতে আচমকাই আগুন। ঝলসে মৃত্যু হয়েছে ৫ শিশু সহ ৬ জনের। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মিরাটের লিসারি গেট থানা এলাকায় কিদোয়াই নগরে। শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, সোমবার রাতে মিরাটের লিসারি গেট থানা এলাকায় কিদোয়াই নগরে ইকবাল নামে একজনের বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়িতে ছিলেন ৫ শিশু সহ ২ মহিলা। আগুন লাগার পরে ঘরের মধ্যে আটকে পড়েন তাঁরা। সকলেই গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয়রা আগুন লাগতে দেখেি নিজেরাই নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, বাড়ির একতলায় পোশাকের গুদাম রয়েছে। এই পরিবারটি ওপর তলায় থাকত। ঘটনার সময় ইকবাল ও তাঁর ভাই নমাজ পড়তে গিয়েছিলেন। বাকিরা বাড়িতেই ছিলেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে  দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশু এবং এক মহিলার মৃত্যু হয়। অন্য একজন মহিলার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দমকল সূত্রে খবর, বাড়িটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায়। সেই কারণে দমকল বাহিনীর দেরিতে পৌঁছতে পেরেছে। কাজ শুরু করচে দেরি হয়। দমকলের ইঞ্জিন নিয়ে সঠিক জায়গায় জল দিতে বেগ পেতে হয়েছে কর্মীদের। কোনওরকমে আহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। একজন মহিলাকে মিরাট মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ