চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫৮ যাত্রী–সহ কামরা পুড়ে ছাই অন্ধ্রপ্রদেশে, মৃত ১

নিজস্ব প্রতিনিধি:‌ আবার মর্মান্তিক দুর্ঘটনায় রেল। সোমবার ভোররাতে দাউদাউ করে আগুন টাটানগর–এর্নাকুলাম এক্সপ্রেসে লেগে যায়। আর তার জেরে দু’টি কোচ একেবারে ভস্মীভূত হয়ে যায়। এই ট্রেনের দুই কোচ মিলিয়ে মোট ১৫৮জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আগুনের লেলিহান শিখায় পুড়ে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও রেল কর্তৃপক্ষের হতাহতের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও তথ্য জানানো হয়নি।

এদিকে অন্ধ্রপ্রদেশের ইয়েলামাঞ্চিলি স্টেশনের কাছে ট্রেনের দু’টি কামরায় আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত একজন বৃদ্ধ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয়েছে উদ্ধারকাজ। আগুন কেমন করে লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাত পৌনে ১ নাগাদ ট্রেনটি যখন ইয়েলামাঞ্চিলি স্টেশনে ঢুকছিল, ঠিক তখনই আগুন লেগে যায়। ট্রেনের বি–১ এবং এম–২ বগি দুটিতে হঠাৎ আগুন লেগে যায়। আর আগুন ছড়িয়ে পড়লে দাউদাউ করে জ্বলতে থাকে কামরাগুলি। অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লি এলাকাটি বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে।

অন্যদিকে দুটি বাতানুকূল কামরায় যথাক্রমে ৮২জন এবং ৭৬জন যাত্রী ছিলেন বলে খবর। এই ভয়াবহ অনিকাণ্ডের পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং শুরু হয় উদ্ধারকাজ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর পাশাপাশি কেমন করে এই অগ্নিকাণ্ড ঘটল সেটা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আনাকাপল্লির পুলিশ সুপার তুহিন সিনহা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। দুই কামরার যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বি–১ বগির এক যাত্রীর মৃত্যু হয়েছে।

এছাড়া পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চন্দ্রশেখর সুন্দরম (৭০)। আগুন নেভানোর পর ট্রেন থেকে দুটি কামরা আলাদা করা হয়। একঘণ্টা পরে আবার এর্নাকুলামের উদ্দেশে রওনা দেয় ট্রেন। দুটি ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন রেলের অফিসাররা। আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাউথ–সেন্ট্রাল রেলওয়ে লিখেছে, ‘‌ইয়েলামাঞ্চিলি স্টেশনের কাছে ট্রেনের দুটি কামরায় আগুন লেগে যায়। দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।’‌

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ