শর্টস ও হাফপ্যান্ট পরে ঢোকা যাবে না মথুরার মন্দিরে, জারি নির্দেশিকা

শর্টস, বারমুডা বা হাফপ্যান্ট পরে মন্দিরে প্রবেশ করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে মন্দিরের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্দিরে প্রার্থনা করতে গেলে মানতে হবে পোশাকবিধি, এই মর্মে নির্দেশিকা জারি করল মথুরার বারাসানার রাধারানি মন্দির (Radharani temple) কর্তৃপক্ষ। শর্টস, বারমুডা বা হাফপ্যান্ট পরে মন্দিরে প্রবেশ করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে মন্দিরের তরফে।

পোশাকবিধি নিয়ে বৃহস্পতিবার রাধারানি মন্দির কর্তৃপক্ষের তরফে পোস্টার সাঁটানো হয়েছে মন্দিরের বাইরে। সেখানে লেখা রয়েছে, মন্দির প্রাঙ্গণে রাতের পোশাক, শর্টস, বারমুডা বা হাফপ্যান্ট পরে প্রবেশ করা যাবে না। শুধু তাই নয় নির্দেশটি এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। তবে মন্দির কর্তৃপক্ষের এমন নির্দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে, কেউ কেউ মনে করছেন মন্দির কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করেছেন। ধর্মীয় স্থানে ছোট পোশাক পরে যাওয়া উচিৎ নয়। আবার কেউ কেউ বলছেন, মন্দির কর্তৃপক্ষ পোশাকবিধি জারি করে মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করার থেকে ভক্ত কী পোশাক পরে রয়েছে তা গুরুত্বপূর্ণ হতে পারে না। ফলে যে কোনও পোশাক পরে ভগবানের কাছে প্রার্থনা করার স্বাধীনতা থাকা উচিৎ যে কোনও মানুষের।

উল্লেখ্য এর আগে মথুরার রাধা দামোদর (Radha Damodar) মন্দিরেও এই ধরনের পোশাকবিধি জারি করা হয়েছিল। সেক্ষেত্রেও হাফপ্যান্ট, বারমুডা, শর্টস পরে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত ২১ জুন উত্তরপ্রদেশের বদায়ুন জেলার বিরুয়া বাদি মন্দির (Birua Badi temple) কর্তৃপক্ষও দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালু করে। মন্দিরের ভিতরে জিন্স, টি-শার্ট, নাইট স্যুট, ছেঁড়া জিন্স এবং এই জাতীয় পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ করে।

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে