আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

চলন্ত ট্রেনে গর্ভযন্ত্রণা, সন্তান প্রসবে সাহায্য মেডিক্যাল পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি, আঙ্কাপল্লি (অন্ধপ্রদেশ): এক মানবিক ঘটনার সাক্ষী রইল ভারতীয় রেল।

চলন্ত ট্রেনে গর্ভবতী মহিলার অসহ্য প্রসব যন্ত্রণা শুরু হয়। ওই ট্রেনেই যাত্রীদের মধ্যে ছিলেন মেডিক্যালের তৃতীয় বর্ষের এক পড়ুয়া। যন্ত্রণায ছটফট করতে থাকা ওই মহিলাকে সন্তান প্রসবে সাহায্যের জন্য সে এগিয়ে আসে। চলন্ত ট্রেনেই তৈরি করা হয় অস্থায়ী লেবার রুম। মেডিক্যাল পডু়য়া সেখানে ওই মহিলাকে নিয়ে গিয়ে সন্তান প্রসবে সাহায্য করেন। রেলসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সদ্যোজাত- দুজনেই ভালো আছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মানবিক ঘটনার সাক্ষী সেকেন্দ্রবাদ-বিশাখাপত্তনম দুরন্ত এক্সপ্রেস এসি থ্রি টায়ার কোচ। যাত্রীদের মধ্যে ছিলেন ২৩ বছরের কে সাথী রেড্ডি। রেড্ডি জানিয়েছেন, ঘড়িতে তখন ভোর সাড়ে তিনটে। কানে আসে এক মহিলার কান্না। ঘুম থেকে উঠে সে খোঁজাখুঁজি শুরু করে। দেখে, লোয়ার বার্থে এক গর্ভবতী মহিলা যন্ত্রণায় ছটফট করছেন। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী। ডাক্তারি পড়ার দৌলতে সামান্য কিছু অভিজ্ঞতা থাকায় কে সাথী মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করার সিদ্ধান্ত নেন। মহিলা যে বার্থে শুয়ে ছিলেন, সেই জায়গায় কাপড় দিয়ে ঘিরে তৈরি করেন অস্থায়ী লেবার রুম। মহিলা সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন। ইতোমধ্যে রেড্ডি এবং ট্রেনের অন্যান্য যাত্রীরা টেলিফোনে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগ করে ঘটনার কথা জানিয়ে পরবর্তী স্টেশনে অ্যাম্বুল্যান্স তৈরি রাখার আর্জি জানায়। ট্রেন আঙ্কাপল্লি স্টেশনে থামালে সদ্যোজাত-সহ মহিলাকে অ্যাম্বুল্যান্সে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। পরিবার কৃতজ্ঞতা জানায় তৃতীয় বর্ষের ওই মেডিক্যাল পডু়য়াকে।

Published by:

Share Link:

More Releted News:

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

ফেসবুক থেকে প্রেম, প্রেমিকার নির্দেশে স্ত্রীর সঙ্গে যা করলেন জওয়ান শুনে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ