মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জন্মদিনকে স্মরণীয় রাখতে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে মেতে উঠেছিলেন ওরা। রাস্তার মাঝে দাঁড় করিয়ে রেখেছিল ইনোভা গাড়ি। সেই গাড়ির বনেটের উপরে কেক রেখে কাটা হয়েছিল। এমনকি আনন্দের আতিশয্যে আকাশে ছোড়া হয়েছিল এয়ার গান থেকে ছররা গুলি। সেই শব্দে পিলে চমকে গিয়েছিল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারিদের। ভয়ে কেউ ‘রা’ কাড়েননি। তবে ওই অন্যরকম জন্মদিন পালনের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় শোরগোল। নড়েচড়ে বসে পুলিশ। শান্তিভঙ্গ আর আতঙ্ক সৃষ্টির কারণে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ঘটনাটি গত বুধবারের (৫ অগস্ট)। বোরিভালির গোরাই ফেজ-২ এর ঘরকুল কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কাছে রাত সাড়ে বারোটা নাগাদ প্রকাশ্য রাস্তায় জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছিলেন বেশ কয়েকজন যুবক। রাস্তার মাঝখানেই দাঁড় করিয়ে রাখা হয়েছিল কালো রংয়ের ইনোভা গাড়ি। ওই গাড়ির বনেটের ওপর রাখা ছিল একাধিক কেক। সেই কেক কেটে উল্লাসে মেতে উঠেছিলেন যুবকরা। এমনকি হুল্লোড়ের মাঝে এয়ারগান দিয়েও শূন্যে গুলি ছোড়া হয়েছিল। ওই ঘটনায় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

ভিডিও ফুটেজ দেখে মোট ১০ জনকে পাকড়াও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘বেবি এয়ারগান’টি যতীন শর্মা নিয়ে এসেছিলেন। আর তা থেকে গুলি চালান বিজেশ উপাধ্যায়। ছররা গুলি ব্যবহারের কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), মোটরযান আইন, মহারাষ্ট্র পুলিশ আইন এবং ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির