ভিনধর্মের দম্পতিকে মারধর ঘটনায় দায়ের গণধর্ষণের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকে একটি হোটেলের ঘরের মধ্যে  থাকা ভিনধর্মের দম্পত্তির ওপর হামলা চালায় ছয়জন যুবক। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের গণধর্ষণের মামলা ।  পুলিশ জানিয়েছে, গত ৮ জানুয়ারির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১১ জানুয়ারি  এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে সাতজন যুবক তাকে গণধর্ষণ করে। এছাড়াও যুবকেরা তাকে নির্যাতন ও লাঞ্ছিত করেছে। তার দাবির ভিত্তিতেই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ ডি (গণধর্ষণ) ধারায় মামলা দায়ের করেছে। উল্লেখ্য, এরআগে নির্যাতিতা ছয় জন যুবকের কথা বলেছিল। কিন্তু এবার সে আরও একজন যুবকের ছিল বলে জানান।

এই ঘটনাটি ঘটেছে ৭ ই জানুয়ারি। তবে এই ঘটনা সামনে আসে বৃহস্পতিবার সকালে। এই ভিডিও নিয়ে কর্ণাটক জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছয়জন যুবক আচমকাই হোটেলের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেই সময় খাটে শুয়ে ছিল মুসলিম মহিলাটি। ওই অবস্থায় তাঁকে ছয় যুবক লাথি মেরে মেঝেতে ফেরে দেয়।

পাশাপাশি ওই হিন্দু যুবককে দেওয়ালের কাছে নিয়ে গিয়ে মারধর করে দুষ্কৃতিরা। ওই অবস্থা দেখে মুসলিম মহিলাটি বরখা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। আর তা দেখেই তাঁর বরখা খুলে দিয়ে পালিয়ে যান ছয় যুবক। এই ঘটনার পরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে দম্পত্তি। তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে।

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, মগরায় গ্রেফতার চার দুষ্কৃতী

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর