বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চেয়ে পওয়ারের পায়ে পড়লেন বাগী এনসিপি নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে মহানাটক চলছেই। বিদ্রোহের ১৫ দিনের মাথায় আচমকাই ওয়াই বি সেন্টারে দলের রাজ্য দফতরে হাজির হলেন এনসিপির বাগী নেতা-মন্ত্রীরা। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য এনসিপি প্রধান শরদ পওয়ারের পা-ও ধরেছেন। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য পথ দেখাতে বলেছেন। যদিও বিশ্বাসঘাতক নেতাদের কথা শুনলেও কোনও  মন্তব্য করেননি বর্ষীয়ান মরাঠা নেতা। তবে বিদ্রোহীরা নিজেদের ভুল বুঝতে পেরে দলে ফিরলে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন শরদ ঘনিষ্ঠ এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল।

গত ২ জুলাই আচমকাই দলের অন্যতম নেতা অজিত পওয়ারের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে মহারাষ্ট্রে বিজেপি-সেনা জোট সরকারে যোগ দিয়েছিলেন এনসিপি’র একাংশ। এমনকী দল ভাঙার পুরস্কার হিসেবে একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ঠাঁইও হয়েছিল অজিত পওয়ার-সহ নয় বিদ্রোহী এনসিপি নেতা। তার পরেই দুই গোষ্ঠী নিজেদের আসল এনসিপি দাবি করে পরস্পরকে দল থেকে বহিষ্কারের পথে হেঁটেছে।

দুই শিবিরের মধ্যে লড়াইয়ের মধ্যেই শুক্রবার রাতে আচমকাই অসুস্থ শরদ-পত্নী প্রতিভা পওয়ারকে দেখতে এনসিপি প্রধানের সিলভার ওকের বাড়িতে হাজির হয়েছিলেন বিদ্রোহী শিবিরের নেতা অজিত পওয়ার। আর তার ৪৮ ঘন্টার মধ্যে রবিবার দুপুরে আচমকাই ওয়াই বি চ্যবন সেন্টারে হাজির হয়ে শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন প্রফুল পটেল, ছগন ভুজবল-সহ বিদ্রোহী এনসিপি নেতারা। ওই সাক্ষাতের সময়ে উপস্থিত ছিলেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে এবং এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল। এনসিপি প্রধানের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময়ে বাগী শিবিরের নেতা প্রফুল পটেল সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা আমাদের ভগবান ও নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করে তাঁর পা ছূঁযে আশীর্বাদ নিলাম। আমাদের পথ দেখাতে বলেছি। শরদজি আমাদের কথা সুনেছেন। কিন্তু কিচু বলেননি।’

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে