ISL 2024-25: দাপট নিয়ে খেলেও বেঙ্গালুরুর কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আইএসএলের শুরুটা ভাল হল না লাল-হলুদের। শনিবার দাপট নিয়েও খেলেও বেঙ্গালুরু এফসি’র কাছে ১-০ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৫ মিনিটে জয়সূচক গোলটি করেন বেঙ্গালুরুর বিনীত বেঙ্কটেশ। শুধু হার নিয়েই যে বেঙ্গালুরু থেকে কলকাতায় ফিরছেন কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা তাই নয়, বড়সড় ধাক্কাও খেলেন। ম্যাচের শেষের দিকে লালকার্ড দেখলেন লালচুংনুঙ্গা।

এদিন ঘরের মাঠে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকেন সুনীল ছেত্রীরা। প্রথম দিকে খানিকটা ছন্নছাড়া মনে হচ্ছিল লাল-হলুদের খেলোয়াড়দের। পরে ঘুরে দাঁড়িয়ে আক্রমণ শানাতে শুরু করে। ১২ মিনিটের মাথায় অনেকটা দূর থেকে বেঙ্গালুরুর গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন ইস্টবেঙ্গলের জিকসন সিংহ। যদিও তা প্রতিহত করেন গুরপ্রীত সিংহ সান্ধু। ২৫ মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু। বক্সের মধ্যে বল পেয়ে মাটি ঘেঁষা শটে গোল করেন বিনীত বেঙ্কটেশ। তাঁকে আটকানোর কোনও চেষ্টাই করেননি ডিফেন্ডারেরা। গোল খেয়েই খোঁচা বাঘের মতো খেলায় ফেরে ইস্টবেঙ্গল। কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় গোল পায়নি লাল-হলুদ শিবির। প্রথমার্ধে আর গোল হয়নি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বেঙ্গালুরু

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন সুনীল ছেত্রী-পেরেরা দিয়াজরা। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের মধ্যে বেশি পাস খেলে খেলাটা মন্থর করে দেয় লাল-হলুদের ছেলেরা। ৬৯ মিনিটে বেঙ্গালুরুর পেরেরা দিয়াজ ইস্টবেঙ্গলের জালকে বল জড়াতে সফল হলেও তা অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। পরিস্থিতি বেগতিক দেখে মাদি তালাল, ক্লেটন, পিভি বিষ্ণুদের নামিয়ে দেন লাল-হলুদ কোচ কুয়াদ্রাত। তাতে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ খানিকটা বাড়ে। ৮৫ মিনিটের মাথায় সমতা ফেরানোর সহজ সুযোগ পান ক্লেটন। কিন্তু বক্সের মধ্যে থেকে তাঁর নেওয়া জোরালো শট বার উঁচিয়ে চলে যায়। শেষ দিকে গোল বাঁচাতে রক্ষণে লোক বাড়ান বেঙ্গালুরুর কোচ। ৮৭ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লালচুংনুঙ্গা। ১০ জনের দল হয়ে যায় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় কুয়াদ্রাতের শিষ্যদের।

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী