দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা কেজরিওয়ালের

নিজস্ব প্রতিনিধিঃ তিহার  জেল থেকে মুক্তি পেতেই বড় ঘোষণা করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। রবিবার তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করলেন। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে  পদত্যাগ করছেন তিনি।  মানুষের রায়ে নির্বাচিত হলেই তবেই আবার ফিরবেন।

রবিবার অরবিন্দ কেজরিওয়াল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘দু’দিন পর আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। জনগণ রায় ঘোষণা না  হওয়া  পর্যন্ত আমি ওই চেয়ারে বসব না।  বিচার আদালত থেকে বিচার পেয়েছি, এখন জনগণের আদালত থেকে ন্যায়বিচার পাব।‘ তবে এখন দিল্লিতে নির্বাচন হতে দেরি রয়েছে।  কেজরিওয়াল পদত্যাগ করলে কে হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী তা নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। বলা বাহুল্য, গত শুক্রবার তিহার জেল থেকে মুক্তি পান দিল্লির মুখ্যমন্ত্রী। আর জেল থেকে মুক্তি পেতেই তিনি নিলেন বড় সিদ্ধান্ত। 

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় প্রায় ছ’মাস দিল্লির তিহার  জেলে বন্দি ছিলেন কেজরিওয়াল। বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন তিনি।  সরব হয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধেও। শুধু তাই নয় আম আদমি পার্টি প্রশ্ন তোলে কীভাবে একজন  নির্বাচিত মুখ্যমন্ত্রীকে বেআইনিভাবে জেলে রাখা হয়েছে। কেজরির গ্রেফতারি নিয়ে সরব হয়েছিল ইন্ডিয়া জোটের সদস্যরা । তবে জেল থেকে মুক্তি পেতেই এবার পদত্যাগের ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী।   

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ