Loading live market data...
Loading active stocks...
Connecting...

বৃষ্টিতে বিধ্বস্ত বাঁকুড়া,  রেললাইনের পাশে নামল ধস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গ জুড়ে চলছে লাগাতার বৃষ্টি। আর সেই বৃষ্টির জেরে বিধ্বস্ত অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলার। টানা বৃষ্টিতে রেললাইনের পাশে থাকা রাস্তায় নামল ধস। বর্তমানে লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়া পাওয়ার হাউস সংলগ্ন কংক্রিটের রাস্তার একাংশে ধস নামে । আর সেই রাস্তার পাশেই রয়েছে দক্ষিণ পূর্ব রেলপথের বাঁকুড়া-আদ্রা রেল লাইন।

রাস্তায় ফাটল হওয়ার জেরে  ট্রেন লাইনে কোন ক্ষতি হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পাওয়ার পর এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের আধিকারিকরা। জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে প্রায় ১০৮ মিলিমিটার। আর সেই বৃষ্টির কারণেই ধস নামে দক্ষিণ পূর্ব রেলপথের বাঁকুড়া আদ্রা রেললাইনের ধারে থাকা রাস্তায়।

শুধু রাস্তায় ফাটল নয় বাঁকুড়ায়  টানা বৃষ্টির কারণে ডুবেছে ব্রহ্মডাঙ্গা খালের সেতু। জলের তলায় ডুবে গিয়েছে রাস্তা। আর তাতে ব্যাহত হয়েছে যান চলাচল। তাই ব্রহ্মডাঙ্গা এলাকার একাধিক গ্রামের মানুষ কার্যত জলবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে বাঁকুড়ার মিনাপুরের ভাষাপুল ও গন্ধেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ডুবে গিয়েছে মানকানালী সেতু। সেখানেও ব্যাহত হয়েছে জনজীবন। বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে পশ্চিমের জেলার ওপর। সেইজন্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতেই কার্যত বিধ্বস্ত বাঁকুড়া।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি