মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি! যার জেরে টানা চার ঘন্টা আকাশেই ঘুরপাক খেতে হয়। এমনই এক ভয়াবহ পর পরিস্থিতির মুখে পড়েছিল ফ্লাই-৯১ এর একটি ফ্লাইট। আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে থাকা যাত্রীদের মধ্যে। যদিও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। ভাইরাল হয়েছে ঘটনার একটি ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, যাত্রীরা আতঙ্কে কাঁদছেন, কেউ হাত জোড় করে প্রার্থনা করছেন, আবার কেউ চিৎকার করে উঠছেন। ভিডিও জুড়ে শোনা যায় ‘ওহ মাই গড’ কিংবা কান্নার আওয়াজ। এক যাত্রীকে বলতে শোনা যায়, ‘পাইলটকে বলুন বেঙ্গালুরুতে নিয়ে যেতে, অন্তত বেলগাঁওয়ে নামান।‘ অন্যদিকে, কেউ আবার সান্ত্বনা দিয়ে বলছেন—‘কাঁদবেন না, কিছু হবে না, অপেক্ষা করুন।‘

বিকেল প্রায় ৩টের সময় হায়দরাবাদ থেকে উড়ানটি ছাড়ে এবং নির্ধারিত সময় বিকেল ৪:৩০-এ হুব্বল্লিতে নামার কথা ছিল। কিন্তু অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে পাইলট ল্যান্ডিং বাতিল করতে বাধ্য হন। এরপর বিমানটি মুণ্ডগোড়, দাভানাগেরে ও শিবমোগ্গা আকাশপথে দীর্ঘক্ষণ চক্কর কাটতে থাকে। প্রায় চার ঘণ্টা আকাশেই ঘুরপাক খাওয়ার পর শেষ পর্যন্ত বিমানটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Kempegowda International Airport)-এ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ নিরাপদে অবতরণ করে।

এই ঘটনার পর যাত্রীদের পরিবার ক্ষোভ প্রকাশ করে জানায়, বিমান সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। যদিও Fly91 Airlines-এর দাবি, ফ্লাইটে কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল না। সংস্থার বক্তব্য অনুযায়ী,  খারাপ আবহাওয়ার কারণে নিয়ম মেনেই বিমানটিকে ঘোরানো ও অন্যত্র নামানো হয় এবং নিরাপত্তায় কোনও রকম আপস করা হয়নি।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর