Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজস্থানে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের, অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুরফের ভিনরাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। রাজস্থানের জয়পুর থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ সাহান (৩৫)। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের খোকড়া গ্রামে। নৃশংসভাবে কুপিয়ে এবং অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়পুরেই বসবান করতেন শেখ সাহান। গত দেড় মাস আগে বাড়ি থেকে জয়পুরে কাজ করতে গিয়েছিলেন শেখ সাহান। ভোটের জন্য বাড়ি ফেরার কথা ছিল তাঁর। গত বুধবার (১ এপ্রিল)সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটার জন্য বেরিয়েছিলেন। তারপর আর না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। খোঁজাখুঁজি শুরু হয়।  এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয় ওই পরিযায়ী শ্রমিকের।

এই মৃত্যু খবর গ্রামে পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছন মৃতের পরিবার। মৃতের বাবা জানিয়েছেন, তাঁর দুই ছেলের মধ্যে সাহান ছিলেন বড়। তাঁর দুই নাবালক সন্তান রয়েছে। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রাজস্থানেই থাকতেন তিনি। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেইজন্য বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ছেলের আর বাড়ি ফেরা হল না। অভিযোগ, ছেলেকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরেছে দুষ্কৃতীরা। বস্তাবন্দি দেহ উদ্ধার করেছে পুলিস। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। মৃত্যুর খবর পেয়ে শোকাহত প্রতিবেশীরাও।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের